মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

এবার জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

জানুয়ারি ৯, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইয়ানূর হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আল আমিন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে। নিহত ইয়ানূর হোসেন উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি কুসুম্বা ইউনিয়ন যুবদলের পদপ্রত্যাশী হিসেবে সংগঠনের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান। জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনও জানান, ইয়ানূর হোসেন কুসুম্বা ইউনিয়ন যুবদলের নেতৃস্থানীয় কর্মী ছিলেন।

স্থানীয় গ্রামবাসীদের ভাষ্য অনুযায়ী, একটি মাহফিলের অর্থ আদায় ও আয়-ব্যয়ের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন ইয়ানূর হোসেন। হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের মোস্তফা নামের এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা ইয়ানূর গ্রুপ ও মোস্তফা গ্রুপে বিভক্ত হয়ে পড়ে।

আরওপড়ুন

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

চাঁদাবাজি ও মারধর, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে ইয়ানূর হোসেন তার বন্ধু আল আমিনকে সঙ্গে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচবিবি–গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে দুজনই গুরুতর আহত হন।

তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানূর হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো. রায়হান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
বাংলাদেশ

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

জুলাই ২৮, ২০২৬
চাঁদাবাজি ও মারধর, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
বিএনপি

চাঁদাবাজি ও মারধর, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬
ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী, ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুলের মেয়ে
বিএনপি

ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী, ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুলের মেয়ে

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তিব্বত ও সিনজিয়াংয়ের সামরিক ঘাঁটিতে ১১টি শক্তিশালী J-20 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন

তিব্বত ও সিনজিয়াংয়ের সামরিক ঘাঁটিতে ১১টি শক্তিশালী J-20 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন

জুলাই ২৮, ২০২৬
ইসরায়েলি নাগরিকদের বহিষ্কারের ঘোষণা দিলো মালয়েশিয়া

ইসরায়েলি নাগরিকদের বহিষ্কারের ঘোষণা দিলো মালয়েশিয়া

জুলাই ২৮, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের জেল

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের জেল

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০