Wednesday, November 25, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home খেলা

ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না বাংলাদেশের প্রতিনিধি

January 17, 2026
A A
ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না বাংলাদেশের প্রতিনিধি

টস শেষে খেলার শুরুতে হাত মেলানো ক্রিকেটসহ সব ধরনের খেলাতেই দীর্ঘদিনের একটি প্রচলিত রীতি। তবে সাম্প্রতিক সময়ে এই হাত মেলানো এড়িয়ে যাওয়াই প্রতিবাদের একটি অভিনব ভাষা হিসেবে দেখা যাচ্ছে। এবার সেই ‘ট্রেন্ডে’ নাম লিখিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি জাওয়াদ আবরার। টস শেষে তিনি ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে হাত মেলাননি।

ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর কারণ খুবই স্পষ্ট। গত এক বছর ধরে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে শীতলতা বিরাজ করছে। গত বছর ভারত দল বাংলাদেশ সফরে আসেনি। চলতি বছরের শুরুতে ভারতের ‘চলমান পরিস্থিতি’র কথা উল্লেখ করে বিসিসিআই মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এসব ঘটনার পর বিসিবি ও বিসিসিআইয়ের সম্পর্ক আরও অবনতির দিকে যায়। বর্তমানে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ আইসিসিকে জানিয়েছে, তারা ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী নয়।

এমন প্রেক্ষাপটেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। নিজেদের প্রথম ম্যাচে টস শেষে ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের পক্ষে টসে অংশ নেওয়া জাওয়াদ আবরার।

আরওপড়ুন

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

বৃষ্টির কারণে টস কিছুটা বিলম্বে অনুষ্ঠিত হয়। এদিন টস করার কথা ছিল আজিজুল হাকিম তামিমের। তবে অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় জাওয়াদ আবরার টসে অংশ নেন।

টসে ভাগ্য বাংলাদেশের পক্ষেই যায়। বুলাওয়ের ভেজা উইকেটের সুবিধা নিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জাওয়াদ।

টস শেষে দুই দলের প্রতিনিধির মধ্যে হাত না মেলানোর বিষয়টি দ্রুতই আলোচনায় আসে। এর আগেও ভারত–পাকিস্তান ম্যাচে এমন দৃশ্য দেখা গেছে। এশিয়া কাপে তিন ম্যাচের একটিতে দুই দলের অধিনায়ক হাত মেলাননি। দুই বোর্ডের চলমান টানাপোড়েনের প্রভাব এবার বাংলাদেশ–ভারত ম্যাচেও স্পষ্ট হয়ে উঠল।

যুব ক্রিকেটে ভারতের বিপক্ষে শেষ তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে চার ম্যাচে তিন জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চাইবেন জাওয়াদ আবরাররা।

Related Posts

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের
খেলা

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

November 15, 2026
শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা
খেলা

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

November 9, 2026
পাঁচটি ভিন্ন দেশে ৫ উইকেট নিয়ে হাসানের বিশ্বরেকর্ড
খেলা

পাঁচটি ভিন্ন দেশে ৫ উইকেট নিয়ে হাসানের বিশ্বরেকর্ড

November 7, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন করে গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

নতুন করে গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

November 25, 2026
ক্রিকেটের বিশ্বজয়ী অধিনায়ক থেকে কারাবন্দি প্রধানমন্ত্রী: ইমরান খানের উত্থান-পতনের গল্প

ক্রিকেটের বিশ্বজয়ী অধিনায়ক থেকে কারাবন্দি প্রধানমন্ত্রী: ইমরান খানের উত্থান-পতনের গল্প

November 25, 2026
দেশের বৃহত্তম স্বার্থে  দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

দেশের বৃহত্তম স্বার্থে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০