শনিবার, জুন ৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

নির্বাচনে জামায়াতের ভালো ফলাফলের সম্ভাবনা, দলটির সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র: মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

জানুয়ারি ২২, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের এক কূটনীতিক ও কয়েকজন নারী সাংবাদিকের মধ্যে কথোপকথনের একটি অডিও সংগ্রহ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ওই অডিওতে কূটনীতিককে বলতে শোনা যায়, বাংলাদেশ ক্রমেই ইসলামপন্থার দিকে ঝুঁকছে এবং আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন পেতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জামায়াতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি।

ওই অডিওতে ঢাকাভিত্তিক মার্কিন কূটনীতিক নারী সাংবাদিকদের প্রশ্ন করেন, তারা ছাত্রশিবিরের নেতাদের টেলিভিশন টকশোতে আমন্ত্রণ জানাবেন কি না। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শরীয়াহ আইন চালু করবে না বলেই তাদের ধারণা। তবে যদি শরীয়াহ আইন চালু হয় এবং নারীদের কাজের সময় পাঁচ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ করার মতো বিধান আনা হয়, তাহলে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পোশাক শিল্পে আর কোনো অর্ডার দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

কূটনীতিকের ভাষায়, ‘অর্ডার না থাকলে বাংলাদেশের অর্থনীতিও থাকবে না।’ একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও উচ্চশিক্ষিতদের মাধ্যমে শরীয়াহ আইন চালুর সম্ভাব্য প্রভাব সম্পর্কে প্রচারণা চালানো হবে। প্রয়োজনে বাংলাদেশের পোশাক শিল্পের ওপর শুল্ক আরোপের কথাও বিবেচনায় আসতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র মোনিকা শিই এই ধরনের আলোচনার কথা স্বীকার করেন। তিনি জানান, গত ডিসেম্বর মাসে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা কয়েকজন বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে এই আলোচনা করেন। তবে এসব কথাবার্তা সাধারণত প্রকাশ করা হয় না বলেও উল্লেখ করেন তিনি।

আরওপড়ুন

বাংলাদেশে যৌথভাবে সমরাস্ত্র কারখানা তৈরিতে তুরস্কের আগ্রহ

বাংলাদেশেও রাজনৈতিক হত্যায় ভারতের সম্পৃক্ততা

একই সঙ্গে মোনিকা শিই জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। জনগণের ভোটে যে সরকারই নির্বাচিত হোক না কেন, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবে।

অন্যদিকে, ব্যক্তিগত কূটনৈতিক বৈঠক নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করার নীতির কথা জানিয়ে যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র মোহাম্মদ রহমান বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ওয়াশিংটনে জামায়াতে ইসলামী ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে চারবার বৈঠক হয়েছে। এছাড়া ঢাকায়ও একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রেয়ারের সঙ্গে ভার্চুয়ালি একটি বৈঠকও করেছে জামায়াতে ইসলামী।

সম্পর্কিত খবর

বাংলাদেশে যৌথভাবে সমরাস্ত্র কারখানা তৈরিতে তুরস্কের আগ্রহ
প্রধান সংবাদ

বাংলাদেশে যৌথভাবে সমরাস্ত্র কারখানা তৈরিতে তুরস্কের আগ্রহ

জুন ৬, ২০২৬
বাংলাদেশেও রাজনৈতিক হত্যায় ভারতের সম্পৃক্ততা
প্রধান সংবাদ

বাংলাদেশেও রাজনৈতিক হত্যায় ভারতের সম্পৃক্ততা

জুন ৬, ২০২৬
তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির
জামায়াত

তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির

জুন ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশে যৌথভাবে সমরাস্ত্র কারখানা তৈরিতে তুরস্কের আগ্রহ

বাংলাদেশে যৌথভাবে সমরাস্ত্র কারখানা তৈরিতে তুরস্কের আগ্রহ

জুন ৬, ২০২৬
বাংলাদেশেও রাজনৈতিক হত্যায় ভারতের সম্পৃক্ততা

বাংলাদেশেও রাজনৈতিক হত্যায় ভারতের সম্পৃক্ততা

জুন ৬, ২০২৬
ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল

ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল

জুন ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০