শুক্রবার, জুন ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করেছে সরকারি দল, শহীদদের সম্মানেই মন্ত্রীদের শপথে যাইনি: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
A A
বিপুল ভোটে এগিয়ে ডা. শফিকুর রহমান; বিজয়ের পথে জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

জুলাই বিপ্লবের শহীদদের সম্মান এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক বক্তব্যে দলের আমির ডা. শফিকুর রহমান এই সিদ্ধান্তের নেপথ্যে থাকা গুরুতর অভিযোগ ও রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেন।

ডা. শফিকুর রহমান জানান, জামায়াতের প্রস্তুতি ছিল মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার। কিন্তু সরকারি দল (বিএনপি) সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানানোয় তারা মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছেন। জুলাইয়ের শহীদদের প্রতি অশ্রদ্ধা জানানো হতে পারে—এমন আশঙ্কা থেকেই শত ইচ্ছা থাকা সত্ত্বেও জামায়াত এই অনুষ্ঠানে অংশ নেয়নি।

জামায়াত আমির বলেন, ২০২৬ সালের এই নির্বাচন মূলত ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে জামায়াত একটি পবিত্র দায়িত্ব হিসেবে গণ্য করেছে। তারা যখন শপথ নিতে যান, তখন জানতে পারেন সরকারি দল সংস্কার পরিষদের শপথ এড়িয়ে গেছেন। অথচ জামায়াত সদস্যরা এমপি এবং সংস্কার পরিষদ—উভয় পদের জন্যই শপথ নিয়েছেন।

আরওপড়ুন

ভয়াবহ তারল্য সংকটের দিকে ইসলামী ব্যাংক, একদিনেই পৌনে ২ হাজার কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা

সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে হতাহতের ঘটনায় জামায়াতের শোক ও সমবেদনা

সরকারি দলের কঠোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া মানে জুলাই বিপ্লব ও জনআকাঙ্ক্ষাকে সরাসরি অবজ্ঞা করা। তিনি উল্লেখ করেন, স্বয়ং প্রধানমন্ত্রীও গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চেয়েছেন। এখন সংস্কারের শপথ থেকে দূরে সরে থাকা জুলাইয়ের চেতনার বিপরীত অবস্থান। তাঁর মতে, জুলাই বিপ্লবকে পূর্ণ স্বীকৃতি ও সম্মান না দিয়ে এই সংসদ গৌরবের আসনে বসতে পারবে না।

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, যারা জুলাইকে সম্মান ও সংস্কারকে ধারণ করেন, তাদের অবশ্যই সংস্কার পরিষদের শপথ নেওয়া উচিত। জামায়াত জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করতে পারবে না বলেই এই শপথে যায়নি। নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতের প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও, তারা সবসময় ইতিবাচক ভূমিকার পাশে থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

ভয়াবহ তারল্য সংকটের দিকে ইসলামী ব্যাংক, একদিনেই পৌনে ২ হাজার কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা
প্রধান সংবাদ

ভয়াবহ তারল্য সংকটের দিকে ইসলামী ব্যাংক, একদিনেই পৌনে ২ হাজার কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা

জুন ৫, ২০২৬
দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত ও ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনায় জামায়াতের শোক
জামায়াত

সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে হতাহতের ঘটনায় জামায়াতের শোক ও সমবেদনা

জুন ৫, ২০২৬
মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা
প্রধান সংবাদ

মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

জুন ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

জুন ৫, ২০২৬
ভয়াবহ তারল্য সংকটের দিকে ইসলামী ব্যাংক, একদিনেই পৌনে ২ হাজার কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা

ভয়াবহ তারল্য সংকটের দিকে ইসলামী ব্যাংক, একদিনেই পৌনে ২ হাজার কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা

জুন ৫, ২০২৬
বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

জুন ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০