Thursday, November 26, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home খেলা

র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

February 20, 2026
A A
র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

নিরাপত্তা শঙ্কার কারণে চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও ২০২৮ সালের আসরে সরাসরি খেলার সুখবর পেয়েছে বাংলাদেশ। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে এবারের আসরে ভারত সফর থেকে বিরত থাকে টাইগাররা। ফলে পরবর্তী আসরে বাছাইপর্ব খেলার যে আশঙ্কা তৈরি হয়েছিল, আইসিসির সাম্প্রতিক ঘোষণায় তার অবসান ঘটেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্ধারিত নীতিমালা অনুযায়ী, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। মূলত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সুবিধাজনক অবস্থানে থাকার কারণেই এই সুযোগ তৈরি হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের সুপার এইটে খেলা ৮টি দল এবং ২০২৮ আসরের দুই স্বাগতিক দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। এছাড়া সুপার এইটে ওঠা দলগুলোর বাইরে র‍্যাংকিংয়ের ভিত্তিতে আরও ৩টি দল সরাসরি মূল আসরে জায়গা করে নেবে। এবারের বিশ্বকাপে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান সুপার এইটে উঠে আগামী আসরের টিকিট নিশ্চিত করেছে।

আরওপড়ুন

আর ব্যাট করল না দ. আফ্রিকা, ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

অন্যদিকে, অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে সরাসরি জায়গা পেয়েছে। আর নিউজিল্যান্ড সুপার এইটে ওঠায় র‍্যাংকিং কোটায় ৩টি দলের সুযোগ তৈরি হয়। বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড যথাক্রমে ১০, ১১ ও ১২তম অবস্থানে থাকায় তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

আইসিসি জানিয়েছে, আগামী ৯ মার্চের আগে এই তিনটি দেশের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই। ফলে তাদের র‍্যাংকিং পয়েন্ট কমার কোনো সম্ভাবনা নেই এবং তালিকায় কোনো রদবদল হবে না। এর ফলে কোনো ম্যাচ না খেলেই ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করল বাংলাদেশ।

২০২৮ বিশ্বকাপে বাকি ৮টি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব থেকে। এর মধ্যে ইউরোপ ও আফ্রিকা থেকে দুটি করে এবং আমেরিকা অঞ্চল থেকে একটি দল অংশ নেবে। এছাড়া এশিয়া-ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ৩টি দল মূল আসরে আসার সুযোগ পাবে।

Related Posts

আর ব্যাট করল না দ. আফ্রিকা, ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
খেলা

আর ব্যাট করল না দ. আফ্রিকা, ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

November 25, 2026
তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের
খেলা

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

November 15, 2026
শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা
খেলা

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

November 9, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাসিনার দেশে ফেরা নিয়ে যা বলল সরকার

হাসিনার দেশে ফেরা নিয়ে যা বলল সরকার

November 26, 2026
১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

November 26, 2026
হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

November 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০