বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

দাবি আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থার

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
A A
আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওসিন্ট (OSINT)-এর ইউরোপ শাখা। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।

ওসিন্ট ইউরোপের দাবি অনুযায়ী, পাকিস্তানি বিমান বাহিনীর জোরালো হামলায় কাবুলে তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে আখুন্দজাদা দেশটির শাসনব্যবস্থার মূল নীতি নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এই সংঘাতের সূত্রপাত হয় গত ২১ ফেব্রুয়ারি, যখন পাকিস্তান তাদের অভ্যন্তরে সক্রিয় টিটিপি জঙ্গিদের নির্মূলে আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায়। ওই অভিযানে প্রায় ৮০ জন নিহত হন। এর ‘বদলা’ নিতে বৃহস্পতিবার রাতে ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সীমান্ত চৌকিগুলোতে বড় ধরনের অতর্কিত হামলা চালায় আফগান সেনাবাহিনী।

আফগান বাহিনীর এই হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত এবং কয়েকজন বন্দি হওয়ার খবর পাওয়া গেছে। হামলার সময় তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বার্তায় জানিয়েছিলেন, তাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত আধুনিক অস্ত্র ব্যবহার করে এই অভিযান পরিচালনা করেছে।

ডুরান্ড লাইনে আফগান হামলার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রাত পৌনে ৪টার দিকে পাল্টা আঘাত হিসেবে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তান। অভিযান শুরুর পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক কঠোর বার্তায় বলেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন কেবল যুদ্ধ হবে।”

বর্তমান পরিস্থিতিতে পাক-আফগান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। হিবাতুল্লাহ আখুন্দজাদার নিহতের বিষয়ে এখন পর্যন্ত তালেবান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা প্রতিবাদ পাওয়া যায়নি। এই ঘটনা এই অঞ্চলের ভূ-রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

বাড়ল বাসভাড়া, আজ থেকেই কার্যকর

এপ্রিল ২৩, ২০২৬
আন্তর্জাতিক

কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ২৩, ২০২৬
প্রধান সংবাদ

সংস্কারের সুযোগকে হত্যা করছে বাংলাদেশ! অভিযোগের তীর বিএনপির দিকে

এপ্রিল ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চট্টগ্রামে কিরিচ হাতে ছাত্রদলের নেতা, লাঠি হাতে জামায়াত সমর্থক

এপ্রিল ২৩, ২০২৬

মিরপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

এপ্রিল ২৩, ২০২৬

ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে

এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version