রিয়াদ-এ অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুটি ড্রোনের মাধ্যমে হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলার ফলে দূতাবাস চত্বরে সীমিত আকারে আগুন লাগে এবং ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর সৌদি আরব-এ অবস্থিত মার্কিন মিশনের কর্মীদের জন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। রিয়াদ, জেদ্দা এবং জাহরান-এ কর্মরতদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সামরিক স্থাপনাগুলোতে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত রাখার কথাও জানানো হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা







