রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

হাম প্রতিরোধে বিশেষজ্ঞদের সুপারিশকে গুরুত্ব দিচ্ছে না সরকার

এপ্রিল ২৬, ২০২৬
A A
হাম প্রতিরোধে বিশেষজ্ঞদের সুপারিশকে গুরুত্ব দিচ্ছে না সরকার
Share on FacebookShare on Twitter

হাম পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শ যথাযথ গুরুত্ব পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে। ১২ এপ্রিল অনুষ্ঠিত যৌথ সভা থেকে বহুপক্ষীয় একটি কমিটি গঠনসহ বেশ কিছু জরুরি সুপারিশ করা হলেও সেগুলোর বাস্তবায়ন এখনো দৃশ্যমান নয়।

২৩ এপ্রিল (বৃহস্পতিবার) এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিশেষজ্ঞদের কমিটি গঠনের সুপারিশ সম্পর্কে তিনি অবগত নন এবং এখনো তাকে তা জানানো হয়নি।

মার্চের দ্বিতীয় সপ্তাহে দেশে হামের প্রাদুর্ভাব বাড়ার পর ১২ এপ্রিল দুই বিশেষজ্ঞ কমিটির প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টিকাবিষয়ক জাতীয় কারিগরি কমিটি নাইট্যাগের চেয়ারপারসন বিশিষ্ট বিজ্ঞানী ফিরদৌসী কাদরী। স্বাধীনভাবে সরকারকে পরামর্শ দেওয়া এই কমিটির সদস্য সংখ্যা ১৫ জন এবং সর্বশেষ কমিটি গঠিত হয় ২০২৫ সালের ৩০ জুলাই।

সভায় প্রস্তাব করা হয়, শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ, রোগতত্ত্ববিদ, ভাইরাস ও ল্যাবরেটরি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি বহুপক্ষীয় কমিটি গঠন করতে হবে, যা রোগ শনাক্তকরণে অগ্রাধিকার নির্ধারণ ও প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। তবে এখনো এ কমিটি গঠন করা হয়নি।

আরওপড়ুন

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!

এই সভায় নাইট্যাগের পাশাপাশি হাম–রুবেলা নির্মূল পরিস্থিতি মূল্যায়নকারী এনভিসির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এনভিসি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিশনকে তথ্য জানানো ও সরকারকে পরামর্শ দেওয়ার কাজ করে।

যৌথ সভার আগেই ৫ এপ্রিল থেকে দেশের ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান শুরু হয় এবং ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণসহ চারটি সিটি করপোরেশনে তা সম্প্রসারিত হয়। তবে সভায় টিকাদান কার্যক্রমের কঠোর পর্যবেক্ষণ, কার্যকর পরিকল্পনা এবং যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হলেও বাস্তবে তার অগ্রগতি স্পষ্ট নয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য অধিদপ্তর ও ইপিআই কার্যক্রমে সক্রিয়তার ঘাটতি রয়েছে। এমনকি স্বাস্থ্যমন্ত্রী নিজেই বিশেষজ্ঞদের সুপারিশ সম্পর্কে অবগত নন—এটিকে তারা উদ্বেগজনক বলে মনে করছেন।

অন্যদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী দাবি করেছেন, সরকার ইতোমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে এবং বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে আইসোলেশন নীতিমালা নির্ধারণ বা কক্সবাজারের রোহিঙ্গা শিশুদের টিকাদানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল বলেন, পুরো পরিস্থিতিতে সমন্বয় ও যোগাযোগের ঘাটতি স্পষ্ট, যা চলমান জরুরি অবস্থায় অত্যন্ত উদ্বেগজনক।

সম্পর্কিত খবর

চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের
জামায়াত

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

জুলাই ২৬, ২০২৬
জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!
বাংলাদেশ

জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু জুলাই সনদে সই করলেন
বাংলাদেশ

বঙ্গভবন ছাড়লেও চুপ্পু এখনো রাষ্ট্রীয় নিরাপত্তাবলয়ে

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিরাপদে দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন

নিরাপদে দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন

জুলাই ২৬, ২০২৬
মুছাব্বির হত্যায় নির্বাচনবিরোধীরা জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাই ২৬, ২০২৬
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০