শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বিবিধ

গাজীপুরে শাপলা বিলে ‘টিকটক’: নৌকা ডুবে দুজনের মৃত্যু

আগস্ট ১, ২০২৫
A A
গাজীপুরে শাপলা বিলে ‘টিকটক’: নৌকা ডুবে দুজনের মৃত্যু
Share on FacebookShare on Twitter

গাজীপুরের কাপাসিয়া উপজেলার শাপলা বিলে মোবাইলে ভিডিও ধারণ করার সময় নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাপাসিয়া স্টেশনের লিডার মো. সাবেদ আলী খান।

নিহতরা হলেন- মো. বাইজিদ (২৫) ও মো. মাহিন (১৬)।

বায়েজীদ ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে এবং মাহিন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নূরে আলমের ছেলে।

আহত ও স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাবেদ বলেন, শুক্রবার সকালে ছোট নৌকা ভাড়া নিয়ে শাপলা বিলে ঘুরতে যান পাশের শ্রীপুর উপজেলা থেকে আসা পাঁচজন। নৌকায় থাকা অবস্থায় তারা মোবাইল দিয়ে ‘টিকটক’ করার কাজে মেতে উঠেন। একপর্যায়ে দুলুনিতে নৌকাটি ডুবে যায়।

তিনি আরও বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এলাকাবাসী এক যুবকের লাশ উদ্ধার করে বিলের কিনারে রেখেছে এবং গুরুতর আহত অবস্থায় দুইজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া নৌকায় থাকা একই এলাকার আকাশ (২২) ও তুহিন (১৬) বিল থেকে উঠে আসতে পেরেছে। তারাও সামান্য আহত হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, মাহিন নামের একজনকে মৃত অবস্থায় অবস্থায় আনা হয়েছিল।

লিডার সাবেদ আলী বলেন, প্রতি বছরই কাপাসিয়ার টোক ইউনিয়নের কাওরা বিলে পানি বাড়লে লাল শাপলায় মনোরম পরিবেশ তৈরি হয়। তাই বিলটি শাপলার বিল নামে পরিচিত। বর্ষার দিনে বিলে ঘুরতে শত শত মানুষ ভিড় জমায়।

এ সময় বিলে ঘুরে বেড়াতে প্রতি ঘণ্টা ১০০ থেকে ২০০ টাকা ভাড়ায় ছোট-বড় নৌকা পাওয়া যায়। কিন্তু অনেকেই নৌকায় উঠে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন ছাড়াই মোবাইলে ভিডিও বা ছবি ধারণে ব্যস্ত হয়ে পড়েন। এতে দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়।

কাপাসিয়া থানার ওসি মোহম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মিনাব স্কুলের শহীদ শিশুদের স্মরণে ইরানের আজাদি টাওয়ারে ভিডিও ম্যাপিং প্রদর্শনী

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে সুজনের উদ্বেগ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ফিচার

ফ্যাটি লিভার থেকে কেন ক্যানসার হওয়ার ঝুঁকি তৈরি হয়?

জানুয়ারি ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার

জুন ১৯, ২০২৬

ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

জুন ১৯, ২০২৬

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

জুন ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version