রবিবার, মে ১০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি

সীমান্তে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদে জেডিপির বিক্ষোভ

- তুর্জ খান
মে ১০, ২০২৬
A A
সীমান্তে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদে জেডিপির বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। শনিবার রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড় হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় দলটির নেতাকর্মীরা সীমান্ত হত্যার প্রতিবাদে এবং ভারতীয় বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে জেডিপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আলিম বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের নতজানু পররাষ্ট্রনীতি চলতে পারে না। সরকারের কঠোর পদক্ষেপের অভাবে বিএসএফ বারবার বাংলাদেশের নাগরিকদের হত্যার সাহস পাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সীমান্ত হত্যা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

জেডিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব নুরা জেরিন সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, দুই নাগরিকের মৃত্যুর পরও প্রশাসনের পক্ষ থেকে শক্ত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তাঁর মতে, সরকার আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে যতটা সোচ্চার, নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে ততটাই উদাসীন। নাগরিকের জানমালের নিরাপত্তায় সরকারকে অবিলম্বে নীরবতা ভাঙার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর সীমান্তে বিএসএফের গুলিতে এইচএসসি শিক্ষার্থী মো. মুরসালিন এবং নবীর হোসেন নামে দুই বাংলাদেশি নিহত হন। সমাবেশে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্রমঞ্চ-এর নেতাকর্মীরা অংশ নিয়ে এই হত্যাকাণ্ডের বিচার ও সীমান্ত হত্যা স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ অছাত্র, তৃণমূলে তুলকালাম

মে ১০, ২০২৬
বিএনপি

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে ‘গুপ্ত শিবির’ বলায় জনমনে তীব্র ক্ষোভ

মে ১০, ২০২৬
জামায়াত

১২ ফেব্রুয়ারির নির্বাচনের তারিখ বিএনপি লন্ডনে ষড়যন্ত্র করে ঠিক করেছে: মিয়া গোলাম পরওয়ার

মে ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

মে ১০, ২০২৬

ইয়াবা কারবারিকে ছাড়াতে গিয়ে থানায় আটক ইউপি সদস্যসহ ৫ জন

মে ১০, ২০২৬

আইনজীবী হত্যা মামলায় চিন্ময়ের জামিন খারিজ, চার মামলার রায় কাল

মে ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version