Wednesday, November 11, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি

May 15, 2026
A A
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি

বৈদেশিক মুদ্রা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সতর্কবার্তার রেশ কাটতে না কাটতেই ভারতের মুদ্রা বাজারে বড় ধরনের ধস নেমেছে। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বুধবার (১৩ মে) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে ভারতীয় রুপি। বুধবার এক ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৭৯ রুপি, যা দেশটির ইতিহাসে এ যাবৎকালের সর্বনিম্ন দর। এর আগের দিনও রুপি ৯৫ দশমিক ৭৩ পয়সা দরে লেনদেন হয়ে রেকর্ড পতন দেখেছিল।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ভারতের আমদানি ব্যয় বহুগুণ বেড়ে গেছে। এর ফলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে, যা সরাসরি রুপির মানে প্রভাব ফেলছে।

আরওপড়ুন

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

এছাড়া বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং আমদানিকারকদের পক্ষ থেকে ডলারের ব্যাপক চাহিদা রুপির মানকে আরও নিচের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার স্বর্ণ ও রুপা আমদানিতে কর বাড়িয়ে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের চেষ্টা করলেও বাজারে এর সুফল এখনো মেলেনি।

বর্তমান এই সংকট ভারতের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) কী ধরনের পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রাখছেন সংশ্লিষ্ট বিনিয়োগকারী ও সাধারণ মানুষ।

Related Posts

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান
আন্তর্জাতিক

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

November 11, 2026
পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা
আওয়ামী লীগ

পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

November 10, 2026
বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!
আওয়ামী লীগ

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

November 10, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

November 11, 2026
পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

November 10, 2026
বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

November 10, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০