Wednesday, November 11, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

May 16, 2026
A A
লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

 এক বিশেষ প্রতিবেদনে জানা গেছে , চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু সেখানে শপিং ও বিলাসবহুল জীবনযাপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, ফলোআপ হৃদরোগ চিকিৎসার জন্য রাষ্ট্রপতি পরিবারসহ সরকারি খরচে লন্ডনে যান। প্রথমে তিনি লন্ডনের বিলাসবহুল হিলটন হোটেলে অবস্থান করেন। পরে দুই দিন পর ক্যামব্রিজের নিউমার্কেট এলাকার অভিজাত বেডফোর্ড লজ রিসোর্টে ওঠেন। লন্ডন হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগের ফলোআপ চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার তারা আবার লন্ডনে ফিরে আসেন।

আরওপড়ুন

সরকারের দুর্বলতায় আবারও সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ: নাহিদ ইসলাম

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

লন্ডন হাইকমিশনের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ শপিংয়ে বের হন রাষ্ট্রপতি। তার প্রটোকল সামলাতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত অনেক কর্মকর্তা জুমার নামাজ আদায় করতে পারেননি।

এছাড়া রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে হাইকমিশনের পক্ষ থেকে সাতটি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। সফরসঙ্গীরা এসব গাড়ি ব্যবহার করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় দুই ডজন সফরসঙ্গী নিয়ে রাষ্ট্রপতির নয় দিনের এ সফরের ব্যয় নিয়ে সরকারি পর্যায়েও প্রশ্ন উঠেছে। যখন সরকার ব্যয় সংকোচন নীতি অনুসরণ করছে এবং বিভিন্ন খাতে খরচ কমানোর চেষ্টা করছে, তখন চিকিৎসার নামে এমন ব্যয়বহুল সফর সমালোচনার জন্ম দিয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু গত ৯ মে মেডিকেল চেকআপের জন্য লন্ডনে যান। আগামী রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।

Related Posts

সরকারের দুর্বলতায় আবারও সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ: নাহিদ ইসলাম
এনসিপি

সরকারের দুর্বলতায় আবারও সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ: নাহিদ ইসলাম

November 10, 2026
দুই-একটি বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

November 10, 2026
ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর, পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ  নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের
আওয়ামী লীগ

ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর, পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের

November 10, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

November 11, 2026
পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

November 10, 2026
বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

November 10, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০