বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আজ থেকেই ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

তুর্জ খান - তুর্জ খান
মে ২১, ২০২৬
A A
আজ থেকেই ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু
Share on FacebookShare on Twitter

পশ্চিমবঙ্গে তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করে আটক ও তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী রাজ্য প্রশাসন এখন থেকে ‘ডিটেক্ট, ডিটেইন অ্যান্ড ডিপোর্ট’ (শনাক্তকরণ, আটক ও বিতাড়ন) নীতি অনুসরণ করবে। তিনি অভিযোগ করেন যে, আগের সরকার এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

মুখ্যমন্ত্রী আরও জানান, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা অমুসলিম অভিবাসীরা যদি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী আবেদনের যোগ্য হন, তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে তিনি স্পষ্ট করেন যে, মুসলিম অভিবাসীদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে। প্রশাসনিক সূত্রের ধারণা, ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ কার্যক্রমের মাধ্যমে ভোটার তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়াও শুরু হতে পারে।

প্রশাসনিক পরিকল্পনা অনুযায়ী, পুলিশ প্রথমে শনাক্তকরণ প্রক্রিয়া চালাবে এবং এরপর অযোগ্য ব্যক্তিদের বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে বিএসএফ বিষয়টি বিজিবির সঙ্গে সমন্বয় করে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। তবে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল সঠিক নথিপত্র যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়ার পরেই কেবল সংশ্লিষ্ট নাগরিকদের গ্রহণ করা হবে।

আরওপড়ুন

ড্রোন উৎপাদনসহ সামরিক সক্ষমতা দ্রুত পুনর্গঠন করছে ইরান

শুভেন্দুর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পুশ-ইন’ ঠেকাতে সতর্ক বিজিবি

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ পশ্চিমবঙ্গের সামাজিক স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার ফলে অস্থিরতা তৈরির ঝুঁকি রয়েছে। এদিকে আসামেও একই ধরনের কার্যক্রম শুরু হয়েছে, যেখানে ফরেনার্স ট্রাইব্যুনাল ইতিমধ্যে কয়েকজনকে ফেরত পাঠানোর অনুমোদন দিয়েছে।

সীমান্ত সুরক্ষার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশ সীমান্তঘেঁষা ২৭ কিলোমিটার এলাকায় নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর করা হচ্ছে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তজুড়ে বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। এর আগে গত ১২ মে আসামে হিমন্ত বিশ্ব শর্মার শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় আসামের পথ অনুসরণ করার ইঙ্গিত দিয়েছিলেন।

সম্পর্কিত খবর

ড্রোন উৎপাদনসহ সামরিক সক্ষমতা দ্রুত পুনর্গঠন করছে ইরান
আন্তর্জাতিক

ড্রোন উৎপাদনসহ সামরিক সক্ষমতা দ্রুত পুনর্গঠন করছে ইরান

মে ২১, ২০২৬
শুভেন্দুর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পুশ-ইন’ ঠেকাতে সতর্ক বিজিবি
আন্তর্জাতিক

শুভেন্দুর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পুশ-ইন’ ঠেকাতে সতর্ক বিজিবি

মে ২১, ২০২৬
এবার বেলারুশে পরমাণু অস্ত্র পাঠাল রাশিয়া, ঘটনা কী
আন্তর্জাতিক

এবার বেলারুশে পরমাণু অস্ত্র পাঠাল রাশিয়া, ঘটনা কী

মে ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • হবিগঞ্জ জেলা প্রশাসককে কারাগারে পাঠিয়েছে সৌদির আদালত: হতে পারে ১০ বছরের জেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকার নেতাকে ‘খুশি’ করতে ১৫ বছরের মেয়ে খুঁজছেন বিএনপি নেতা; কল রেকর্ড ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • চাল চুরির অভিযোগ মিডিয়ার প্রোপাগান্ডা; ক্রয়ের বৈধ কাগজ দেখালেন জামায়াত নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের জন্য মেয়ে সরবরাহকারী আবুল কাশেমকে বহিষ্কার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

মে ২১, ২০২৬
শুভেন্দুর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পুশ-ইন’ ঠেকাতে সতর্ক বিজিবি

শুভেন্দুর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পুশ-ইন’ ঠেকাতে সতর্ক বিজিবি

মে ২১, ২০২৬
আজ থেকেই ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

আজ থেকেই ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

মে ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০