সোমবার, জুন ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পশ্চিমাদের সমকামিতা নীতির সমালোচনার পরই বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

মে ২৪, ২০২৬
A A
পশ্চিমাদের সমকামিতা নীতির সমালোচনার পরই বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

কয়েক মাসের তীব্র রাজনৈতিক টানাপোড়েনের পর সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। একই সঙ্গে পুরো সরকারও ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার (২২ মে) আকস্মিক এক অধ্যাদেশ জারি করে রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা ওমর সাম্বা বা এই ঘোষণা দেন। পশ্চিম আফ্রিকার ঋণসংকটে জর্জরিত দেশটিতে এই পদক্ষেপ নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে।

বরখাস্তের মাত্র কয়েক ঘণ্টা আগে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন ওসমান সোনকো। সম্প্রতি তিনি অভিযোগ করেন, ‘স্বৈরাচারী’ পশ্চিমা দেশগুলো অন্যান্য দেশের ওপর সমকামিতাকে ‘চাপিয়ে দেওয়ার’ চেষ্টা করছে। এদিকে সেনেগালে সমকামিতাসংক্রান্ত অপরাধের শাস্তি আরও কঠোর করে সম্প্রতি একটি নতুন আইন পাস করা হয়েছে। সোনকো জানান, এই আইনটি পাস হওয়ার পর তিনি বিদেশ থেকে, বিশেষ করে ফ্রান্সের কাছ থেকে তীব্র সমালোচনা শুনেছেন। পশ্চিমাদের উদ্দেশ্যে তিনি সাফ বলেন, এ বিষয়ে তাদের কাছ থেকে তাদের কোনো শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই।

প্রেসিডেন্টের আদেশের পর পুরো মন্ত্রিসভার দায়িত্ব শেষ হলেও নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বরখাস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোনকো লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ রাতে আমি কুয়ের গরগুইয়ে (নিজের এলাকা) শান্তিতে ঘুমাব।’ মধ্যরাতের পর সোনকো তাঁর বাড়িতে পৌঁছালে সেখানে তাঁর শত শত সমর্থক জড়ো হন।

আরওপড়ুন

যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের, শুক্রবার জেনেভায় স্বাক্ষর

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ সহজে ছাড়বে না তেহরান

প্রেসিডেন্ট ফায়ে মূলত ওসমান সোনকোর রাজনৈতিক সমর্থনের ওপর ভর করেই ক্ষমতায় এসেছিলেন। গত ২০২৪ সালের নির্বাচনে সোনকোর নির্বাচনে দাঁড়ানোর আইনি বাধা থাকায় তিনি ফায়েকে সমর্থন করেছিলেন এবং তারা প্রথম দফার ভোটেই জয় অর্জন করেন। একসময় সোনকো ফায়ের রাজনৈতিক গুরু ও ‘পাস্টেফ পার্টি’র সহ-প্রতিষ্ঠাতা হলেও আইএমএফ-এর ঋণ, অর্থনৈতিক নীতি ও দলীয় আধিপত্য নিয়ে সাম্প্রতিক মাসগুলোয় তাঁদের সম্পর্ক তিক্ততায় রূপ নেয়। অবশেষে সাংবিধানিক ক্ষমতা বলে প্রেসিডেন্ট ফায়ে তাঁর প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন।

সম্পর্কিত খবর

যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের, শুক্রবার জেনেভায় স্বাক্ষর
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের, শুক্রবার জেনেভায় স্বাক্ষর

জুন ১৫, ২০২৬
হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ সহজে ছাড়বে না তেহরান
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ সহজে ছাড়বে না তেহরান

জুন ১৪, ২০২৬
জনসংখ্যা ১ কোটিতে সীমাবদ্ধ রাখতে সুইজারল্যান্ডে আজ গণভোট
আন্তর্জাতিক

জনসংখ্যা ১ কোটিতে সীমাবদ্ধ রাখতে সুইজারল্যান্ডে আজ গণভোট

জুন ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

জুন ১৫, ২০২৬
যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের, শুক্রবার জেনেভায় স্বাক্ষর

যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের, শুক্রবার জেনেভায় স্বাক্ষর

জুন ১৫, ২০২৬
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি

অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি

জুন ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০