রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম খেলা

খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

তালাক না দিয়েই বিয়ের অভিযোগে মামলা

জুন ১১, ২০২৬
A A
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা
Share on FacebookShare on Twitter

তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তামিমাকে খালাস দিয়েছে আদালত। বুধবার (১০ জুন) দুপুর ১২টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই রায় দেন।

রায় ঘোষণার সময় ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারায় আনীত অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস দিয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়।

মামলার শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাঁদের নির্দোষ দাবি করে খালাসের প্রার্থনা জানালে আদালত আসামিপক্ষের যুক্তি আমলে নিয়ে এই রায় দেন।

আরওপড়ুন

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিব হাসানের বিয়ে হয় এবং তাঁদের আট বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। পেশায় কেবিন ক্রু তাম্মির সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তিনি ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন—এমন অভিযোগ এনে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তাম্মির সাবেক স্বামী রাকিব।

২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিলে তাঁরা এর বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। তবে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আদালত সেই আবেদন নামঞ্জুর করে বিচার চালু রাখার নির্দেশ দেন। মামলাটিতে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং আসামিদের আত্মপক্ষ ও সাফাই শুনানি শেষে আদালত এই চূড়ান্ত রায় ঘোষণা করল।

সম্পর্কিত খবর

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার
বাংলাদেশ

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

সেপ্টেম্বর ৬, ২০২৬
‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’
এনসিপি

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

সেপ্টেম্বর ৬, ২০২৬
অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন
বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন

সেপ্টেম্বর ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাইয়ে চোখ হারানো ডাকসু নেতার অন্ধত্ব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ঢাবি ছাত্রদল নেতার

জুলাইয়ে চোখ হারানো ডাকসু নেতার অন্ধত্ব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ঢাবি ছাত্রদল নেতার

সেপ্টেম্বর ৬, ২০২৬
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

সেপ্টেম্বর ৬, ২০২৬
সাইবার হয়রানির প্রতিবাদে সোচ্চার ঢাবি ছাত্রশিবির: প্রশাসনিক পদক্ষেপের আবেদন

সাইবার হয়রানির প্রতিবাদে সোচ্চার ঢাবি ছাত্রশিবির: প্রশাসনিক পদক্ষেপের আবেদন

সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০