Wednesday, November 25, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home খেলা

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে

June 30, 2026
A A
বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং নবম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় তিনি দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে একদিন ফুটবল বিশ্বকাপে খেলানোর লক্ষ্য নিয়েই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, দেশের বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশকে বিশ্ব ফুটবলের উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, জাতীয় ফুটবল দল বর্তমানে আগের তুলনায় অনেক বেশি সংগঠিত ও আত্মবিশ্বাসী। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াসহ জাতীয় দলের খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স করছেন এবং দক্ষিণ এশিয়ার ফুটবলে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

আরওপড়ুন

দেশের বৃহত্তম স্বার্থে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০০৩ সালের পর বাংলাদেশ আর সাফের শিরোপা জিততে পারেনি। তবে বর্তমান দলকে নিয়ে তারা আশাবাদী এবং এবার শিরোপা পুনরুদ্ধার সম্ভব হবে বলে বিশ্বাস করেন।

ক্রীড়া উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বর্তমানে ৩০০ জন ক্রীড়া কার্ডধারীকে ভাতা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হবে, যাতে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা আরও বেশি মানুষ এই সুবিধার আওতায় আসতে পারেন।

অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ আনসার ও ভিডিপির ২৩ জন সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া প্রতিমন্ত্রী প্রতিযোগিতার খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Related Posts

দেশের বৃহত্তম স্বার্থে  দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
জামায়াত

দেশের বৃহত্তম স্বার্থে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

November 25, 2026
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ
বাংলাদেশ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

November 25, 2026
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
আওয়ামী লীগ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

November 25, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক আইন চায় ১০০ দেশ, বিরোধিতা তিন পরাশক্তির

‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক আইন চায় ১০০ দেশ, বিরোধিতা তিন পরাশক্তির

November 25, 2026
নতুন করে গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

নতুন করে গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

November 25, 2026
ক্রিকেটের বিশ্বজয়ী অধিনায়ক থেকে কারাবন্দি প্রধানমন্ত্রী: ইমরান খানের উত্থান-পতনের গল্প

ক্রিকেটের বিশ্বজয়ী অধিনায়ক থেকে কারাবন্দি প্রধানমন্ত্রী: ইমরান খানের উত্থান-পতনের গল্প

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০