মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম খেলা

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু ১ জুলাই

জুন ৩০, ২০২৬
A A
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু ১ জুলাই
Share on FacebookShare on Twitter

দেশের তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করার লক্ষ্যে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সোমবার (২৯ জুন) বাংলাদেশ অলিম্পিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই ঘোষণা দেন।

সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত দুই মাসব্যাপী এই রেজিস্ট্রেশন কার্যক্রম দেশজুড়ে একযোগে চলবে। ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী অর্থাৎ ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাদের যুক্ত করতে স্কুল, ক্লাব ও জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে এরই মধ্যে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এবারের দ্বিতীয় আসরের পরিধি তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা হয়েছে। প্রথম আসরে কেবল উপজেলা দলগুলো জেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেলেও, এবার দেশের প্রতিটি ইউনিয়ন এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড দল সরাসরি উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। ফলে গ্রামীণ অঞ্চলের প্রতিভাবান কিশোররা সরাসরি নিজেদের মেলে ধরার সুযোগ পাবে।

এছাড়া, তরুণদের চাহিদার কথা বিবেচনা করে প্রথম আসরের ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের সঙ্গে এবার নতুন করে টেবিল টেনিস এবং ভলিবল যুক্ত করা হয়েছে। এর ফলে মোট ১০টি আকর্ষণীয় ইভেন্টে দেশের বিপুল সংখ্যক তরুণ ক্রীড়াবিদ তাদের মেধা বিকাশের একটি বড় প্ল্যাটফর্ম পাবে।

আরওপড়ুন

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল পাস

কুমিল্লার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন দুর্নীতির অভিযোগে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা

এদিকে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’ (প্রথম আসর)-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার তারিখও নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ জুলাই ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা উঠবে। ১০টি অঞ্চলের বাছাইকৃত দেশসেরা কিশোর ও তরুণ অ্যাথলেটদের নিয়ে আয়োজিত এই বড় ক্রীড়া উৎসবটি চলবে ২৭ জুলাই পর্যন্ত।

আগামী ২৭ জুলাই বিকেল ৩টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশের ক্রীড়াঙ্গনের এই অন্যতম বৃহৎ উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্পর্কিত খবর

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল পাস
বাংলাদেশ

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল পাস

জুন ৩০, ২০২৬
কুমিল্লার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন দুর্নীতির অভিযোগে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা
বাংলাদেশ

কুমিল্লার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন দুর্নীতির অভিযোগে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা

জুন ৩০, ২০২৬
বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে
খেলা

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে

জুন ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

জুন ৩০, ২০২৬
করাচিতে পৌঁছালো পাকিস্তানের নতুন অ্যাটাক সাবমেরিন ‘পিএনএস হাঙ্গোর’

করাচিতে পৌঁছালো পাকিস্তানের নতুন অ্যাটাক সাবমেরিন ‘পিএনএস হাঙ্গোর’

জুন ৩০, ২০২৬
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল পাস

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল পাস

জুন ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০