মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ভারতে দুই শতাধিক পুরুষের লালসার শিকার বাংলাদেশি এক শিশু! 

আগস্ট ১১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় নির্মম অত্যাচারের শিকার হয়েছে বাংলাদেশি এক শিশু। ১২ বছর বয়সী ওই শিশুর অভিযোগ, বাবা-মায়ের ওপর অভিমান করে ভারতে পালিয়ে যাওয়ার পর পতিতাবৃত্তিতে জড়িত এক চক্রের খপ্পরে পড়ে যায় সে। তাদের কাছ থেকে উদ্ধারের আগে তিন মাস ধরে দুই শতাধিক পুরুষ যৌন নির্যাতন চালিয়েছে তার ওপর।

সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন এবং হারমনি ফাউন্ডেশনের সহায়তায় গত ২৬ জুলাই মীরা-ভায়ন্দর ভাসাই-ভিরার (এমবিভিভি) পুলিশের মানব পাচারবিরোধী ইউনিটের এক অভিযানে ভাসাই শহরের নাইগাঁও থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি আব্রাহাম মাথাই বলেন, ১২ বছর বয়সী মেয়েটি জানিয়েছে যে তাকে প্রথমে গুজরাটের নাদিয়াদে নিয়ে যাওয়া হয়, সেখানে তিন মাস ধরে ২০০ জনেরও বেশি পুরুষ তাকে যৌন নির্যাতন করে। মেয়েটি তার কৈশোরও দেখেনি, কিন্তু তার শৈশব কেড়ে নিয়েছে এই ধরনের নৃশংস ব্যক্তিরা।

মাথাই জানান, স্কুলে একটি বিষয়ে ফেল করার পর বাবা-মায়ের বকার ভয়ে মেয়েটি তার পরিচিত এক নারীর সাথে ভারতে পালিয়ে যায়। কিন্তু ওই নারী তাকে গোপনে পতিতাবৃত্তিতে ঠেলে দেয়।

শিশুটি যেসব ব্যক্তির নাম উল্লেখ করতে পারবে, তাদের সবাইকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি।

পুলিশ কমিশনার নিকেত কৌশিক বলেন, এমবিভিভি পুলিশ পুরো নেটওয়ার্কটি উন্মোচন করতে এবং দুর্বল কিশোর-কিশোরীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিসহ নেটওয়ার্কের সাথে জড়িত সবাইকে খুঁজে বের করার জন্য অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তির’ প্রাতিষ্ঠানিক সূচনা: প্রথম ৩ বছর নেতৃত্বে পাকিস্তান

সেপ্টেম্বর ১, ২০২৬
আন্তর্জাতিক

মুসলিম বিশ্বের ‘মক্কা জোটে’ যোগ দিচ্ছে বাংলাদেশ! পাকিস্তান ও তুরস্কের ইতিবাচক সংকেত

সেপ্টেম্বর ১, ২০২৬
আন্তর্জাতিক

আফগানিস্তানের ১ ট্রিলিয়ন ডলারের খনি খাতে মার্কিন বিনিয়োগ চায় তালেবান

সেপ্টেম্বর ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সংসদীয় গণতন্ত্রের অলংকার বিরোধী দল

সেপ্টেম্বর ১, ২০২৬

ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তির’ প্রাতিষ্ঠানিক সূচনা: প্রথম ৩ বছর নেতৃত্বে পাকিস্তান

সেপ্টেম্বর ১, ২০২৬

মুসলিম বিশ্বের ‘মক্কা জোটে’ যোগ দিচ্ছে বাংলাদেশ! পাকিস্তান ও তুরস্কের ইতিবাচক সংকেত

সেপ্টেম্বর ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version