Wednesday, November 11, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home ফিচার

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

July 22, 2026
A A
বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

বিকেলে বাবার দাফন সম্পন্ন করে রাতেই বই হাতে ফিরতে হয়েছে এটিএম বুথের নাইট ডিউটিতে, আর পরদিন সকালেই বসতে হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়। জীবনের চরম ও নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে শোক আর সংগ্রামের এমন এক অদম্য গল্প তৈরি করেছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন।

বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা সদ্য প্রয়াত ইসরাফিল দাড়িয়ার ছোট ছেলে ইকন। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ইসরাফিল দাড়িয়ার মৃত্যু হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে গোপালগঞ্জে গ্রামের বাড়িতে মায়ের কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেকে রেখে যান।

পরিবারের বড় ছেলে ইমন আগে মোটরসাইকেল চালিয়ে পরিবারকে সহায়তা করলেও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন। চলতি বছর বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। সংসারের চাকা সচল রাখতে পড়াশোনার পাশাপাশি শহরের কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি করেন এই তরুণ।

বাবার দাফন শেষে মঙ্গলবার রাতেই অশ্রুসজল চোখে কর্মস্থলে যোগ দেন ইকন। রাত ১০টায় এটিএম বুথে দায়িত্ব পালনের পাশাপাশি পরদিনের ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি’ পরীক্ষার প্রস্তুতি নিতে দেখা যায় তাঁকে। বুকভরা শোক আর গভীর অনিশ্চয়তার মধ্যেও পরিবারের দায়িত্ব সামলাতে কাজে ফিরতে হয়েছে তাঁকে।

একদিকে প্রিয় পিতাকে হারানোর যন্ত্রণা, অন্যদিকে অসুস্থ ভাই ও সংসারের হাল ধরার গুরুদায়িত্ব—সব মিলিয়ে ইকনের জীবন এখন কঠিন এক লড়াইয়ের নাম। তবে জীবনের এই কঠিন মুহূর্তেও তাঁর দায়িত্ববোধ ও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য মানসিকতা স্থানীয়দের গভীরভাবে স্পর্শ ও আবেগপ্লুত করেছে।

Related Posts

আওয়ামী লীগ

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে চিঠি, আবেদন হিসেবে প্রচারের অভিযোগ হাইকমিশন কর্মকর্তার

November 11, 2026
অন্যান্য

আ.লীগের অধ্যায় শেষ ৫ আগস্টেই, চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউনে শিবির নেতা

November 11, 2026
জামায়াত

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে: জাতীয় সংসদে প্রশ্ন জামায়াত আমিরের

November 11, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

November 11, 2026

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

November 11, 2026

জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

November 11, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version