Wednesday, November 11, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

চ্যাটজিপিটির চিকিৎসা পরামর্শে বিপদ, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

July 30, 2026
A A
চ্যাটজিপিটির চিকিৎসা পরামর্শে বিপদ, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

চিকিৎসাসংক্রান্ত ভুল ও বিভ্রান্তিকর পরামর্শ দিয়ে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করার অভিযোগে ওপেনএআই এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বাসিন্দা। স্কট উইন্টার্স নামে সাবেক এই পাদ্রির দাবি, চ্যাটজিপিটির ভুল পরামর্শ অনুসরণ করার ফলে তিনি সময়মতো হাসপাতালে চিকিৎসা নিতে যাননি এবং পরবর্তীতে প্রাণঘাতী ‘পালমোনারি এমবোলিজমে’ আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হন।

গত বুধবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো কাউন্টি সুপিরিয়র কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, চ্যাটজিপিটি কেবল সাধারণ তথ্য সরবরাহ করার সীমা অতিক্রম করে কার্যত কোনো ধরনের লাইসেন্স ছাড়াই পেশাদার চিকিৎসকের মতো চিকিৎসাসংক্রান্ত পরামর্শ প্রদান করেছে।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২৫ সালে স্কট উইন্টার্স বারবার মাথা ঘোরা ও অস্বাভাবিক রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। বিষয়টি নিয়ে তিনি চ্যাটজিপিটির শরণাপন্ন হলে এআই চ্যাটবটটি তাঁর উপসর্গগুলোকে গুরুত্ব না দিয়ে ঘরে বিশ্রাম নেওয়ার এবং রিক্লাইনারে বসে থাকার পরামর্শ দেয়। এমনকি সমস্যাটি একাধিকবার পুনরাবৃত্তি না হওয়া পর্যন্ত চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই বলেও তাকে ভুলভাবে আশ্বস্ত করা হয়।

আরওপড়ুন

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

উইন্টার্স জানান, চ্যাটজিপিটির সেই নির্দেশ মেনে দীর্ঘ সময় তিনি নিশ্চল অবস্থায় রিক্লাইনারে বসে থাকেন। এর ফলে তাঁর শরীরে রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং ২০২৫ সালের জুলাই মাসে তিনি গুরুতর পালমোনারি এমবোলিজমে আক্রান্ত হন। উইন্টার্সের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের মতে, চ্যাটজিপিটির পরামর্শে দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় অবস্থায় বসে থাকার কারণেই তাঁর শরীরে এই জীবনঘাতী শারীরিক জটিলতার সৃষ্টি হয়েছে।

জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেও কুঁচকির তীব্র ব্যথা নিয়ে চ্যাটজিপিটির কাছে পরামর্শ চেয়েছিলেন উইন্টার্স, যা মূলত পালমোনারি এমবোলিজমের অন্যতম প্রাথমিক লক্ষণ ছিল। মামলায় উইন্টার্সের আইনজীবীরা অভিযোগ তুলেছেন যে, ওপেনএআই ব্যবহারকারীর নিরাপত্তা ও স্বাস্থ্যের চেয়ে তাদের বাণিজ্যিক স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছে। তারা এই ক্ষতিপূরণের পাশাপাশি চ্যাটজিপিটির স্বাস্থ্যসংক্রান্ত সেবা স্থগিত রাখা ও চিকিৎসাবিষয়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আদালতের নির্দেশনা চেয়েছেন।

Related Posts

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”
আওয়ামী লীগ

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

November 11, 2026
ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

November 11, 2026
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান
আন্তর্জাতিক

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

November 11, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

November 11, 2026
গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

November 11, 2026
জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

November 11, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০