Thursday, October 15, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

বিদ্যালয়ের নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

August 2, 2026
A A
বিদ্যালয়ের নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তিতে নির্মাণাধীন একটি দোকানের দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। শনিবার বিকেলে কালাইয়া বাণিজ্যিক বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় হাজী মালেক মিয়ার ঘাটসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাদের নিজস্ব জমিতে বৈধভাবে দোকান নির্মাণের কাজ চলছিল। সে সময় উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল লোক এসে নির্মাণাধীন দেয়ালের একটি অংশ ভেঙে ফেলে। এতে নির্মাণকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

তবে যুবদল নেতা গাজী গিয়াস উদ্দিন এ অভিযোগ অস্বীকার করে জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি খাসজমি ও সড়কের জায়গা দখল করে দেয়াল নির্মাণ করছিল, যা স্থানীয় ব্যবসায়ীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল। তিনি দাবি করেন, স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং উপস্থিত উৎসুক জনতাই দেয়ালটি ভেঙে ফেলে। বিষয়টি তিনি উপজেলা প্রশাসনকে জানাবেন বলেও জানান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে সরকার ১১ দশমিক ৭০ শতাংশ জমি বিদ্যালয়ের নামে গেজেটভুক্ত ও নিবন্ধিত করে। পরে সড়ক নির্মাণের সময় বিদ্যালয়টি নিজস্ব জমি থেকে চার ফুট জায়গা ছেড়ে দেয়। সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমোদনে সেখানে দোকান নির্মাণকাজ শুরু হয়, যা চলাকালেই এই ভাঙচুরের ঘটনা ঘটে।

আরওপড়ুন

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনূর রশীদ জানান, এই সম্পত্তির আয় দিয়েই প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ করা হয় এবং উপজেলার একমাত্র এই বিদ্যালয়েই শিক্ষার্থীদের কাছ থেকে কোনো মাসিক বেতন নেওয়া হয় না। তাই এ ধরনের হামলা ও ভাঙচুরে শিক্ষার্থীদের স্বার্থই সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ জানান, বিস্তারিত জেনে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জমির বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) খতিয়ে দেখবেন; তবে ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

Related Posts

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা
প্রধান সংবাদ

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026
এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র
বাংলাদেশ

নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026
‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা

‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা

October 15, 2026
আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০