রবিবার, আগস্ট ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

র‌্যাবের গোপন বন্দিশালায় ২৯ ছোট-বড় কক্ষ

দেখলেন বিচারপতিরা

আগস্ট ২, ২০২৬
A A
র‌্যাবের গোপন বন্দিশালায় ২৯ ছোট-বড় কক্ষ
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ সরকারের আমলে র‍্যাব পরিচালিত গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতিরা। শনিবার বেলা ১১টার দিকে ঢাকার উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শনে যান তারা। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারক দল, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, আসামিপক্ষের আইনজীবী, তদন্ত কর্মকর্তা, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম টিএফআই সেলকে এক ‘নির্মম টর্চার সেল’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, স্থানটিতে ছোট-বড় ২৯টি কক্ষ রয়েছে, যার মধ্যে নিচে অত্যন্ত সংকীর্ণ একটি ‘ডেথ সেল’ রয়েছে যেখানে সোজা হয়ে শোয়ারও উপায় নেই। সেখানে বছরের পর বছর মানুষকে হাত-চোখ বেঁধে আটকে রেখে নির্যাতন করা হতো। সালাহউদ্দিন আহমদ ও ব্যারিস্টার আরমানকে সেখানে আটকে রাখার প্রমাণ পাওয়া গেছে এবং দেওয়াল তুলে আলামত গোপনের যে অপচেষ্টা হয়েছিল, তদন্তে তা উন্মোচিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, পরিদর্শনের পর চিফ প্রসিকিউটরের দেওয়া বক্তব্যের বিরোধিতা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। র‍্যাবের কর্মকর্তাদের পক্ষে আইনজীবী তাবারক হোসেন দাবি করেন, টিএফআই কোনো নির্দিষ্ট ভবন নয় বরং বিভিন্ন সংস্থার একটি সমন্বিত টাস্কফোর্স। সংবিধান লঙ্ঘনের অভিযোগ নাকচ করে তিনি বলেন, নথিপত্র অনুযায়ী আসামিদের ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছিল। আর ভবনের ছোট কক্ষগুলো আইনশৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক নিরাপত্তামূলক সেলের অংশ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে বিচারকার্য স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ করতে ট্রাইব্যুনাল এই সরজমিনে পরিদর্শনের অনুমোদন দিয়েছিলেন। বর্তমানে টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তীতে ঢাকা সেনানিবাসে ডিজিএফআইয়ের কার্যালয়ে থাকা আরেকটি গোপন বন্দিশালাও পরিদর্শনের কথা রয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্গঠনের চেষ্টা, এনসিপি শিবির ছাত্রদলের হুঁশিয়ারি

আগস্ট ২, ২০২৬
প্রধান সংবাদ

গুমের ক্ষত নিয়ে তামাশার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে সতর্ক বার্তা ফারুকীর

আগস্ট ২, ২০২৬
প্রধান সংবাদ

বিএনপির স্থায়ী কমিটিতে আসছে নতুন মুখ, আলোচনায় ৫ নেতা

আগস্ট ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন নেতা আটক

আগস্ট ২, ২০২৬

পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি

আগস্ট ২, ২০২৬

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version