Wednesday, September 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home ফিচার

ব্রাহমা গরু কেন এত জনপ্রিয়

August 14, 2025
A A

বিশ্বজুড়ে গবাদিপশু পালনের ক্ষেত্রে ব্রাহমা জাতের গরু দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। এদের বড় আকার, শান্ত স্বভাব ও উচ্চমানের মাংসের জন্য খ্যাতি আছে। এসব কারণেই খামারি ও গরুর মাংস খেতে যারা পছন্দ করে, তাদের কাছে আকর্ষণীয় এ জাত। কিন্তু কী কারণে ব্রাহমা গরু এত জনপ্রিয় হয়ে উঠেছে দিনে দিনে?

প্রথমে জানা যাক ব্রাহমা জাতের গরুর ওজনের দিকে। একটি খামারের পূর্ণবয়স্ক ব্রাহমা ষাঁড়ের ওজন ৮৮৭ কেজি থেকে ১২ শ কেজি বা ২ হাজার পাউন্ড হয়ে থাকে। আর ব্রাহমা গাভির ওজন ৪৫০ থেকে ৬৭৫ কেজি বা ১ হাজার থেকে ১ হাজার ৫০০ পাউন্ডের মধ্যে হয়ে থাকে। জন্মের সময় একটি শিশু ব্রাহমা বাছুর ৬০ থেকে ১০০ পাউন্ড ওজনের মধ্যে হয়ে থাকে। আর কিছু ব্রাহমার ওজন আরও বেশি হয়। ব্রাহমার উচ্চতায় ১২৮ থেকে ১৪৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।

ব্রাহমা জাতের গরু স্বভাবে খুবই শান্ত। এ ছাড়া এই জাতের গরু বুদ্ধিমান, কৌতূহলী এবং কিছুটা লাজুক স্বভাবের। এরা প্রায়ই এদের আশেপাশের বিষয়ে বেশ আগ্রহী এবং নতুন জিনিসের প্রতি কৌতূহলি হয়। মাঝেমধ্যে লাফালাফি দৌড়াদৌড়ি করলেও খুব সীমিত। এ ছাড়া মালিক ও রাখালের কথা বা নির্দেশ বুঝতে পারে। বলা যেতে পারে এক ধরনের প্রভুভক্ত গরু এরা।

ব্রাহমা জাতের গরু চামড়ার রঙের দিক থেকেও অনন্য। এদের গায়ের রং যে কারোরই চোখে পড়বে। তিনটি রঙের গরু সচরাচর দেখা যায়। এর মধ্যে একটি সোনালি রং বা ব্রোঞ্জ রং থেকে শুরু করে গাঢ় লাল পর্যন্ত। আরেকটি সাদা থেকে হালকা বা গাঢ় ধূসর রঙের। অন্যটি রূপালি রঙে জন্মগ্রহণ করে এবং ধীরে ধীরে গাঢ় কালো রঙে পরিণত হয়। এদের মাথার শিংয়ের পাশের রং, গলার নিচে ঝোলা চামড়ার রং, কুঁজের রং ও আকার চোখে পড়ার মতো। এটিও একটি এদের জনপ্রিয়তার কারণ।

আরওপড়ুন

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

ব্রাহমা জাতের গরু গরম এবং আর্দ্র আবহাওয়ায় টিকে থাকার জন্য আদর্শ। তাই এটি অনেক গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জনপ্রিয়। সে দিক থেকে এটি বর্তমানে বাংলাদেশের খামারিদের কাছেও এটি জনপ্রিয় ব্রিডগুলোর একটি। যেহেতু এদের জাতটি অন্যান্য গরুর তুলনায় অনেক উন্নত সেহেতু এই জাতটি বিভিন্ন রোগ ও পরজীবীর বিরুদ্ধে প্রাকৃতিকভাবে প্রতিরোধী; খুব কমই রোগবালাই দ্বারা আক্রান্ত হয়। আর এরা খুব কম সময়ে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং পুষ্টির চাহিদাও পূরণ করতে যথেষ্ট। দুধের উৎপাদন ক্ষমতার দিক থেকে এটি শীর্ষস্থানীয় না হলেও, ব্রাহমা গরুর দুধ ভালো মানের হয়।

ব্রাহমা গরুর মাংস, দুধ, চামড়া এবং অন্যান্য উপাদানের জন্য একটি মূল্যবান উৎস। এদের পরিবেশগত সহনশীলতা, শান্ত স্বভাব এবং উন্নত জাত তৈরির ক্ষমতা এদেরকে খামারি ও ভোক্তাদের কাছে এত জনপ্রিয় করে তুলেছে।

Related Posts

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা
প্রধান সংবাদ

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

September 23, 2026
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
প্রধান সংবাদ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

September 22, 2026
ভর্তুকির সার পাচার হচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ভয়াল মাদক
প্রধান সংবাদ

ভর্তুকির সার পাচার হচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ভয়াল মাদক

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

September 23, 2026
প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো রমজান কাদিরভের বিজয়

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো রমজান কাদিরভের বিজয়

September 23, 2026
সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

September 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০