Sunday, October 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

খাগড়াছড়িতে শেখ মুজিবের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনির শিকার নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী

August 16, 2025
A A

খাগড়াছড়িতে ১৫ আগস্ট উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী গণপিটুনিতে আহত হয়েছে। গুরুতর আহত হৃদয় ত্রিপুরা নামে এক ছাত্রলীগের কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিঙ্গিনালা এলাকায় ২০ থেকে ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পালটা হামলা চালায়। এতে ৪ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রিপল বাপ্পি জানান, হাসপাতালে চারজন চিকিৎসার জন্য আসলে ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

এদিকে নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কয়েকটি স্থানে পোস্টার লাগানো হয়। ১৪ আগস্ট রাতে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটির প্রতাপ, বরইতলা, ভৈরবপাশা, ষাটপাকিয়া, শ্রীরামপুর, আমিরাবাদসহ সড়কের পাশে থাকা বিভিন্ন মাইলফলকে এ পোস্টার লাগানো হয়। ঝালকাঠি জেলা ছাত্রলীগের উদ্যোগে এ পোস্টার লাগানো হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, ‘গণঅভ্যুত্থানের পর এ মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দাঁড়ানোর কোনো জায়গা নেই। তাই রাতের আঁধারে চোরা গুপ্তভাবে পোস্টারিং করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে।

ছাত্রলীগের ঝালকাঠি জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্টারের ছবি পোস্ট করে লিখেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঝালকাঠি-নলছিটিসহ বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। যারা পোস্টার লাগিয়েছে, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Related Posts

আওয়ামী লীগ

হাসিনার পর এবার তারেক রহমান সরকারের নিশানায় রাষ্ট্রদূত দাউদ আলী

October 23, 2026
আওয়ামী লীগ

আ. লীগের দখলে অর্ধেক, বাকি অর্ধেকে বিএনপিপন্থিদের মার্কেট নির্মাণ

October 22, 2026
আওয়ামী লীগ

আওয়ামী লীগের ‘সাম্প্রদায়িক কার্ড’ ভেস্তে দিয়ে স্মরণকালের সেরা দুর্গোৎসব!

October 21, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কৃষকদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ, পরে গুলি ছোড়ার অভিযোগ

October 25, 2026

‘চূড়ান্ত যুদ্ধে’ বিশ্বে একক পরাশক্তি হবে ইরান: আইআরজিসি মুখপাত্র

October 25, 2026

পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার অরিন ও শান্ত

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version