Sunday, October 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে বাজারে কেমন প্রভাব পড়বে

September 4, 2026
A A
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট ব্যয়ের পরিমাণ ১ লাখ ৪১ হাজার কোটি টাকারও বেশি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজেটের ওপর চাপ কমানোর পাশাপাশি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রস্তাবিত নবম পে-স্কেল দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। এ ক্ষেত্রে স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিতে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। অন্যদিকে বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ সরকারি পে-স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। অর্থাৎ সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পেয়ে আসছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। পরবর্তীতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য আরও একটি কমিটি গঠন করা হয়। তবে দেশের অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের পরিস্থিতি আশানুরূপ না হওয়ায় প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, এক বছরের মধ্যে পে-স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারকে ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নিতে হতে পারে। একই সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁটেরও প্রয়োজন হতে পারে। সাধারণত এডিপির প্রায় ৮০ শতাংশ বাস্তবায়িত হয়। ফলে চলতি বছরের ৩ লাখ কোটি টাকার এডিপির অব্যবহৃত অংশ থেকে প্রায় ৬০ হাজার কোটি টাকা পে-স্কেল বাস্তবায়নে কাজে লাগানো যেতে পারে। তবে তাঁর মতে, উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি আরও বেশি জরুরি ছিল।

তিনি আরও বলেন, পে-স্কেল বাস্তবায়নের ফলে বাজারে অর্থের সরবরাহ বাড়বে, কিন্তু একই অনুপাতে পণ্য ও সেবার সরবরাহ না বাড়লে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। বর্তমানে দেশ ৮ থেকে ৮ দশমিক ৫ শতাংশের মতো উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছে। এর সঙ্গে নতুন করে মূল্যস্ফীতি যোগ হলে বাসাভাড়া, যাতায়াত, বিনোদন এবং খাদ্যপণ্যের—বিশেষ করে প্রক্রিয়াজাত খাদ্যের—দাম আরও বাড়তে পারে।

এ ধরনের বাড়তি মূল্যস্ফীতি বেসরকারি খাতে কর্মরত এবং স্বকর্মসংস্থানে নিয়োজিত মানুষের ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে।

Related Posts

বাংলাদেশ

কৃষকদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ, পরে গুলি ছোড়ার অভিযোগ

October 25, 2026
বাংলাদেশ

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

October 24, 2026
বাংলাদেশ

‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

October 24, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কৃষকদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ, পরে গুলি ছোড়ার অভিযোগ

October 25, 2026

‘চূড়ান্ত যুদ্ধে’ বিশ্বে একক পরাশক্তি হবে ইরান: আইআরজিসি মুখপাত্র

October 25, 2026

পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার অরিন ও শান্ত

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version