ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ পরিস্থিতিতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে হাস্যরসে মেজাজ হালকা করে নিজের বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তিনি হেসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এটা তারেক রহমানের বিএনপি, রাশেদ খানের বিএনপি করা লাগবে না। কথা বলব তার আগেই বিদ্যুৎ চলে গেল।’ তাঁর এই মন্তব্যে অডিটোরিয়ামে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাসির রোল ওঠে।
এরপর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আমার কথা সেটাই, এখানে আপনারা একতাবদ্ধ হয়ে বিএনপি করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।’ এ কথা বলেই তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
