Thursday, September 24, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

যুবদল নেতার নেতৃত্বে ৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

September 24, 2026
A A
যুবদল নেতার নেতৃত্বে ৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ট্রাকচালকদের ভয়ভীতি দেখিয়ে প্রায় ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা (জৈব সার) লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত জৈব সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জোরারগঞ্জ উপজেলার করেরহাট ইউনিয়নের বাসিন্দা মজল হক (৩০) ও মো. শাকিল (২৪)। এ ঘটনায় মূল অভিযুক্ত শাখাওয়াত হোসেন করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য। তাঁর নেতৃত্বেই একদল লোক এ লুটপাট চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়ী রিপন হোসেন প্রকাশ্য নিলামের মাধ্যমে নাহার অ্যাগ্রো ফিড লিমিটেড থেকে এসব মুরগির বিষ্ঠা ক্রয় করেন। গত ২১ সেপ্টেম্বর রাতে চারটি ট্রাকে করে ১ হাজার ৬৮০ বস্তা জৈব সার ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে হাবিলদারবাসা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা ট্রাকগুলোর গতি আটকায়।

অভিযুক্তরা অস্ত্রের মুখে চালকদের নামিয়ে মোবাইল ফোন কেড়ে নেয় এবং ট্রাকগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মধ্যম সোনাপাহাড় এলাকার এক খালি জায়গায় নিয়ে যায়। সেখানে দ্রুত শ্রমিক দিয়ে সব সার নামিয়ে নেওয়ার পর চালকদের বাইকে করে এনে মোবাইল ফেরত দিয়ে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়।

আরওপড়ুন

ইকবাল স্কলারশিপে পাকিস্তানে পড়তে গেলেন ৪২ বাংলাদেশি

আমার সন্তানকে ফার্মের মুরগির মতো বড় করতে চাইনি: অপ্রতিমের মা

পরবর্তীতে ব্যবসায়ী রিপন হোসেন বাদী হয়ে যুবদল নেতা শাখাওয়াত হোসেনসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন। তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা শাখাওয়াত হোসেন দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার ও লুণ্ঠিত সার উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং যুবদল নেতাসহ এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

ইকবাল স্কলারশিপে পাকিস্তানে পড়তে গেলেন ৪২ বাংলাদেশি
বাংলাদেশ

ইকবাল স্কলারশিপে পাকিস্তানে পড়তে গেলেন ৪২ বাংলাদেশি

September 24, 2026
আমার সন্তানকে ফার্মের মুরগির মতো বড় করতে চাইনি: অপ্রতিমের মা
বাংলাদেশ

আমার সন্তানকে ফার্মের মুরগির মতো বড় করতে চাইনি: অপ্রতিমের মা

September 24, 2026
সর্বজনীন পেনশনে আসছে শরিয়াহভিত্তিক পদ্ধতি
বাংলাদেশ

সর্বজনীন পেনশনে আসছে শরিয়াহভিত্তিক পদ্ধতি

September 24, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসলামাবাদে বড় সংঘর্ষের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি, হাসপাতালের বেড খালি করার নির্দেশ

ইসলামাবাদে বড় সংঘর্ষের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি, হাসপাতালের বেড খালি করার নির্দেশ

September 24, 2026
যুবদল নেতার নেতৃত্বে ৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

যুবদল নেতার নেতৃত্বে ৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

September 24, 2026
ইকবাল স্কলারশিপে পাকিস্তানে পড়তে গেলেন ৪২ বাংলাদেশি

ইকবাল স্কলারশিপে পাকিস্তানে পড়তে গেলেন ৪২ বাংলাদেশি

September 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০