শুক্রবার, জুন ১৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপযুক্ত পরিবেশ অনুপস্থিত

আগস্ট ২০, ২০২৫
A A
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপযুক্ত পরিবেশ অনুপস্থিত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর এবং ঢাকা-৮ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংস্কার ছাড়া জাতীয় নির্বাচনে গেলে সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টি হবে না।

বুধবার রাজধানীর পল্টন, মতিঝিল, রমনা, শাহবাগ ও শাহজাহানপুর অঞ্চলের নির্বাচন পরিচালনা উপকমিটির সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

ড. হেলাল উদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই। জনগণও বিশ্বাস করে না যে এই সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম। অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া প্রহসনের কোনো নির্বাচন দেশবাসী কিংবা আন্তর্জাতিক মহল মেনে নেবে না।

আরওপড়ুন

আশুলিয়ায় ‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার

ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনের গ্রহণযোগ্যতা অর্জনের জন্য দেশি-বিদেশি স্বীকৃতি ও সমর্থন নিশ্চিত করতে হলে নির্বাচনের আগেই সব দলের প্রার্থী ও ভোটারের জন্য সমান সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক।

তার মতে, পিআর পদ্ধতি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে সুষ্ঠু ভোটের সম্ভাবনা নেই। এতে শুধু প্রার্থীরা নয়, ভোটারদের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। অতীতে যেমন জনগণ প্রহসনের নির্বাচন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।

অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, জাতিকে বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে না পারলে সরকারকে জবাবদিহি করতে হবে। জনগণ সহজে তাদের ছাড় দেবে না।

পি.আর. পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় ৭১ শতাংশ মানুষ এ ব্যবস্থার পক্ষে থাকলেও অদৃশ্য চাপের কারণে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। তিনি অনতিবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা দেওয়ার দাবি জানান এবং দায়িত্বশীলদের জনগণের আশা-আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় সভাপতিত্ব করেন জামায়াত নেতা শামসুর রহমান এবং সঞ্চালনা করেন পল্টন থানা আমির শাহিন। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবিব, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুরুদ্দিন, শাহজাহানপুর পশ্চিম থানা আমির সরোয়ার হোসেনসহ বিভিন্ন থানা সেক্রেটারি ও নায়েবে আমিরগণ।

সম্পর্কিত খবর

আশুলিয়ায় ‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার
বাংলাদেশ

আশুলিয়ায় ‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার

জুন ১৯, ২০২৬
ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু
বিএনপি

ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু

জুন ১৯, ২০২৬
মাদক কারবারিদের সঙ্গে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত: সংসদে সেলিম ভূঁইয়া
বাংলাদেশ

মাদক কারবারিদের সঙ্গে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত: সংসদে সেলিম ভূঁইয়া

জুন ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামে মামলা করালেন বেনজীর

দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামে মামলা করালেন বেনজীর

জুন ১৯, ২০২৬
যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান

যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান

জুন ১৯, ২০২৬
ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলায় জ্বলছে রাশিয়া

ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলায় জ্বলছে রাশিয়া

জুন ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০