Friday, September 25, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

September 24, 2026
A A
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই কার্ডের আওতায় আসবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাদুর্গতদের পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। চট্টগ্রাম জেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রকল্পের স্বচ্ছতা ও পর্যায়ভিত্তিক বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে মীর শাহে আলম বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা পেতে কাউকে কোনো ঘুষ দিতে হবে না। একদম হতদরিদ্র পরিবারগুলো প্রথম ধাপে এই কার্ড পাবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের দেওয়া হবে। এমনকি সরকারের চার বছরের শেষ সময়ে গিয়ে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর পরিবারও এই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবে।

সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদ এখনো অল্প হলেও বিদ্যুৎ ও গ্যাসসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে দৃশ্যমান পরিবর্তন আনতে কাজ চলছে। তিনি প্রতিশ্রুতি দেন, পাঁচ বছর পূর্ণ হলে দল নির্বিশেষে জনগণের কাছে গিয়ে সরকারের যাবতীয় কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ হিসাব দেওয়া হবে।

আরওপড়ুন

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

ব্যাংক লুটের টাকায় দুবাইয়ে সাবেক আওয়ামী এমপি ইকবালের ৭টি বিলাসবহুল ভিলা

সাম্প্রতিক বন্যায় বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়কটি ৩৪ ফুট প্রশস্ত করার জন্য কয়েকশ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এর কাজ শেষ করা হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে মীর শাহে আলম ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সংগ্রামের পর দল ক্ষমতায় এসেছে এবং দুঃসময়ে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের আইন ও বিধি অনুযায়ী চাকরি, বৈধ ডিলারশিপসহ সার্বিক মূল্যায়নের সুযোগ দেওয়া হবে।

Related Posts

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

September 24, 2026
ব্যাংক লুটের টাকায় দুবাইয়ে সাবেক আওয়ামী এমপি ইকবালের ৭টি বিলাসবহুল ভিলা
আওয়ামী লীগ

ব্যাংক লুটের টাকায় দুবাইয়ে সাবেক আওয়ামী এমপি ইকবালের ৭টি বিলাসবহুল ভিলা

September 24, 2026
‘পথচারী’ নাটকের আড়ালে ইত্তেফাক-কালের কণ্ঠের ভূমিকা নিয়ে প্রশ্ন
আওয়ামী লীগ

‘পথচারী’ নাটকের আড়ালে ইত্তেফাক-কালের কণ্ঠের ভূমিকা নিয়ে প্রশ্ন

September 24, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জাতিসংঘে তারেক-শাহবাজ বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ায় জোর

জাতিসংঘে তারেক-শাহবাজ বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ায় জোর

September 25, 2026
রিজভীর পক্ষ থেকে পদত্যাগ চাওয়া সেই ড. খলিলুরের অধীনে জাইমা রহমান!

রিজভীর পক্ষ থেকে পদত্যাগ চাওয়া সেই ড. খলিলুরের অধীনে জাইমা রহমান!

September 25, 2026
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

September 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০