Friday, October 16, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

ছাত্রদল নেতাকে হুমকির অভিযোগ বিএনপিপন্থী জাবি শিক্ষক নাহরিনের বিরুদ্ধে

September 24, 2026
A A
ছাত্রদল নেতাকে হুমকির অভিযোগ বিএনপিপন্থী জাবি শিক্ষক নাহরিনের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের বিএনপিপন্থী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিককে ফোনে হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হোয়াটসঅ্যাপে কল করে অধ্যাপক নাহরিন তাঁকে ‘কীভাবে রাজনীতি করো, তা দেখে নেওয়ার’ হুমকি দেন বলে অনিকের দাবি।

ঘটনার নেপথ্যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে চলা বিভিন্ন লেখালেখির বিষয়টি উঠে এসেছে। অধ্যাপক নাহরিনের সন্দেহ, এসব পোস্টের পেছনে অনিকের ইন্ধন রয়েছে। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করে অনিক জানান, ফেসবুকের লেখালেখির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং না করা কোনো কাজের জন্য শিক্ষকের কাছ থেকে হুমকি পাওয়া অত্যন্ত অশোভন ও আতঙ্কের বিষয়।

আরওপড়ুন

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

অন্যদিকে, অভিযুক্ত অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান অনিককে হুমকি দেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা শিক্ষক রাজনীতির সঙ্গে তিনি যুক্ত নন, বরং জাতীয় পর্যায়ে বিএনপির পলিসি টিমের সঙ্গে কাজ করেন।

ওয়াসিম আহমেদ অনিকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অধ্যাপক নাহরিন জানান, অনিক অন্য এক শিক্ষার্থীকে গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, একজন সাধারণ সম্পাদক হয়ে অনিক যদি অন্য ছাত্রদের হুমকি দেন, তবে ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতাদের (যেমন রকিবুল ইসলাম বকুল) বিষয়টি জানানোই সংগত। শিক্ষকের এমন বক্তব্যে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

Related Posts

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ
বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

October 15, 2026
রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা
প্রধান সংবাদ

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নেতার গাড়ি ভাংচুর করে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের অভ্যন্তরীণ কোন্দল’!

জামায়াত নেতার গাড়ি ভাংচুর করে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের অভ্যন্তরীণ কোন্দল’!

October 16, 2026
আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা

আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা

October 16, 2026
জামায়াত নেতার গাড়ি ভাঙার জেরে পদ হারালেন কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়ক

জামায়াত নেতার গাড়ি ভাঙার জেরে পদ হারালেন কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়ক

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০