Saturday, October 31, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

নিজস্ব স্যাটেলাইট-ম্যাপ ও নেভিগেশন ব্যবস্থা গড়ছে ইরান, কমাতে চায় বিদেশি নির্ভরতা

October 6, 2026
A A
নিজস্ব স্যাটেলাইট-ম্যাপ ও নেভিগেশন ব্যবস্থা গড়ছে ইরান, কমাতে চায় বিদেশি নির্ভরতা

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ইরান-জামিন’ নামে নতুন এক স্যাটেলাইট ম্যাপিং প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতি নিচ্ছে ইরান। দেখতে ও ব্যবহারে অনেকটা মার্কিন সেবা গুগল আর্থের মতো হলেও এটিকে কেবল একটি দেশীয় ম্যাপের মধ্যে সীমাবদ্ধ রাখছে না তেহরান।

ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে, প্ল্যাটফর্মটির প্রাথমিক ও পরীক্ষামূলক যাচাই সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষের ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিক ও গবেষণার সুবিধার জন্য এতে উন্নত ডেটা বিশ্লেষণের বিশেষ সুবিধা যুক্ত থাকছে। একই সঙ্গে ২০২৭ সাল নাগাদ একটি পূর্ণাঙ্গ জাতীয় নেভিগেশন ব্যবস্থা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি।

বিশেষজ্ঞদের মতে, ইরান-জামিন মূলত স্যাটেলাইট ছবি বিশ্লেষণ ও দেখানোর প্ল্যাটফর্ম, যা জিপিএস থেকে সম্পূর্ণ ভিন্ন। জিপিএস বা গ্লোনাসের মতো বিদেশি স্যাটেলাইট ব্যবস্থাগুলো ভৌগোলিক দিকনির্দেশনায় ব্যবহৃত হয়। ইরান আপাতত পশ্চিমা জিপিএস ব্যবস্থা সম্পূর্ণ বর্জন না করলেও নিজস্ব জিএনএসএস সফটওয়্যার ব্যবহার করে ডেটা বিশ্লেষণের মূল নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইছে।

এই উদ্যোগের পেছনে প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি বড় ধরনের সামরিক গুরুত্বও রয়েছে। আধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ক্ষেত্রে লক্ষ্যবস্তুর সঠিক স্থানাঙ্ক নির্ধারণ ও নিয়মিত পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। বিদেশি প্ল্যাটফর্ম বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকিমুক্ত হয়ে নিজস্ব প্রযুক্তিতে তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তথ্য নেওয়া এবং মার্কিন ঘাঁটিতে হামলায় চীনের গোয়েন্দা স্যাটেলাইটের সহায়তা ব্যবহার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ ওঠে, যদিও সংশ্লিষ্ট দেশগুলো তা অস্বীকার করেছে। তবে নিজেদের স্যাটেলাইট ডেটা প্রক্রিয়াকরণ এবং নিজস্ব নেভিগেশনের সক্ষমতা তৈরিতে ইরান সফল হলে চীন বা রাশিয়ার ওপরও তাদের সামরিক নির্ভরতা অনেকটাই কমে আসবে।

তবে ইরান-জামিন চালু হলেই যে দেশটি সামরিক ক্ষেত্রে বড় ‘ব্রেকথ্রু’ অর্জন করবে, বিষয়টি এমন নয়। পূর্ণাঙ্গ স্বাবলম্বী ব্যবস্থার জন্য ইরানকে পর্যাপ্ত উচ্চক্ষমতার পর্যবেক্ষণ স্যাটেলাইট ও নির্ভরযোগ্য প্রযুক্তি গড়ে তুলতে হবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে এই প্রকল্প ইরানের প্রযুক্তিগত স্বনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ।

Related Posts

প্রধান সংবাদ

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

October 31, 2026
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন, জানাল জাপান

October 31, 2026
আন্তর্জাতিক

ইরানের ২ বিলিয়ন ডলারের গোপন সামরিক নেটওয়ার্ক

October 31, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লালমাইয়ে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

October 31, 2026

তাহসিফকে ঘিরে বিতর্ক: এক হয়েছেন হাসিনাপুত্র জয় ও কিছু নব্য বিএনপি

October 31, 2026

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

October 31, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version