Friday, October 30, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ল কট্টরপন্থি ইহুদি দল

October 30, 2026
A A
নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ল কট্টরপন্থি ইহুদি দল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় রাজনৈতিক ধাক্কা হয়ে দেখা দিয়েছে কট্টরপন্থি ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) অবস্থান পরিবর্তন। দেশটির পার্লামেন্ট নেসেটের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ছেড়ে বিরোধী শিবিরের সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে দলটি। এতে নেতানিয়াহুর আবারও সরকার গঠনের সম্ভাবনা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। নির্বাচনের ফল অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা ৪৮। আরব মুসলিমদের দুটি রাজনৈতিক সংগঠন পেয়েছে মোট ১৯টি আসন।

নেতানিয়াহুর জোট থেকে ইউটিজে সরে গেলে সরকার গঠনের সমীকরণ আরও কঠিন হয়ে উঠবে। দলটি এককভাবে সাতটি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন। ফলে ইউটিজের সমর্থন হারালে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় আসন সংগ্রহ করা নেতানিয়াহুর জন্য প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে।

ক্ষমতাসীন জোটের অন্য শরিকদের মধ্যে ইতামার বেন গভিরের নেতৃত্বাধীন ওৎমা ইহুদিত সাতটি, আরিয়ে দেরদির নেতৃত্বাধীন শাস ছয়টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি ছয়টি আসন পেয়েছে।

অন্যদিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলোর মধ্যে ইয়াশার পেয়েছে ২১টি, বি’ইয়াসাদ ১২টি, বামপন্থি দল দ্য ডেমোক্র্যাটস আটটি এবং রুশভাষী ইহুদিদের দল ইয়াসরাইল বেইতেনু সাতটি আসন।

এ ছাড়া, আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট ১২টি এবং মনসুর আব্বাসের নেতৃত্বাধীন রা’আম আটটি আসনে জয়ী হয়েছে।

নির্বাচনের ফলাফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এমন পরিস্থিতিতে ইউটিজের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। দলটি শেষ পর্যন্ত নেতানিয়াহুর জোট ছাড়লে সরকার গঠনের হিসাব-নিকাশে বড় পরিবর্তন আসতে পারে।

Related Posts

আন্তর্জাতিক

গরু জবাইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে বেদ ও মনুস্মৃতির উদ্ধৃতি

October 30, 2026
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৭১০ কোটি ডলার, চাপে ট্রাম্প

October 30, 2026
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জাল ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা

October 30, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকার দুই সিটি মেয়র প্রার্থীদের নাম ঘোষণা এনসিপির—তারা কারা

October 30, 2026

গরু জবাইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে বেদ ও মনুস্মৃতির উদ্ধৃতি

October 30, 2026

আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যের ‘পুরস্কার’: ১২ বছর পর আওয়ামী আমলে ভুয়া সনদ পান মানিক পশারী

October 30, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version