Friday, October 30, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

গরু জবাইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে বেদ ও মনুস্মৃতির উদ্ধৃতি

October 30, 2026
A A
গরু জবাইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে বেদ ও মনুস্মৃতির উদ্ধৃতি

ভারতের গুজরাটে গরু জবাই ও মাংস বিক্রির চেষ্টার মামলায় তিন মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও মনুস্মৃতির উদ্ধৃতি দিয়ে গরুর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন বিচারক। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

গত ২৬ অক্টোবর গুজরাটের গান্ধীনগর জেলার কালোলের একটি দায়রা আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওয়াসিম কুরেশি, মহম্মদ রফিক কুরেশি ও আসফাক বেহলিম। আদালত তাঁদের প্রত্যেককে কঠোর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

২৭৭ কেজি মাংস উদ্ধারের দাবি

মামলাটি ২০২৪ সালের ২২ আগস্টের। ওই দিন গান্ধীনগর জেলার জামলা গ্রামে লালাভাই সেনমারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। প্রসিকিউশনের দাবি, অভিযানের সময় ওয়াসিম, মহম্মদ রফিক ও আসফাকের কাছ থেকে ২৭৭ কেজি গরুর মাংস উদ্ধার করা হয়। উদ্ধার করা মাংসের আনুমানিক বাজারমূল্য ছিল ৫৫ হাজার রুপি।

এ সময় গরু জবাইয়ে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা কিছু সরঞ্জাম এবং মাংস পরিবহনে ব্যবহৃত একটি যানবাহনও জব্দ করে পুলিশ। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তদের পরিকল্পনা ছিল গুলাম মইন কুরেশির কাছে মাংস বিক্রি করা।

এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বিচার শেষে তাঁদের মধ্যে তিনজনকে দোষী সাব্যস্ত করেন আদালত।

জরিমানার পরিমাণ নিয়ে ভিন্ন তথ্য

অতিরিক্ত দায়রা বিচারক বি আর রাজপুত গুজরাটের প্রাণী সংরক্ষণ আইনের সংশোধিত বিধান এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের আওতায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন।

তবে দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের জরিমানার পরিমাণ নিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্নতা রয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়াসহ কয়েকটি প্রতিবেদনে প্রত্যেককে তিন লাখ রুপি জরিমানার কথা বলা হয়েছে। অন্যদিকে, কয়েকটি প্রতিবেদনে জরিমানার পরিমাণ দুই লাখ রুপি উল্লেখ করা হয়েছে।

রায়ে বেদ ও মনুস্মৃতির উল্লেখ

রায় ঘোষণার সময় বিচারক প্রাচীন সংস্কৃত গ্রন্থ ও হিন্দুধর্মীয় ঐতিহ্যের উল্লেখ করে গরু রক্ষার গুরুত্ব তুলে ধরেন। বেদের উদ্ধৃতি দিয়ে গরুকে ‘বিশ্বের মাতা’ হিসেবে বর্ণনা করা হয়। পাশাপাশি মানবজীবন ও সমাজে গরুর ভূমিকা এবং এর ধর্মীয় গুরুত্বের বিষয়টিও রায়ে স্থান পায়।

বিচারকের পর্যবেক্ষণে গরু রক্ষাকে ধর্মীয় বিশ্বাস ও করুণার সঙ্গে সম্পর্কিত হিসেবে তুলে ধরা হয়। তিনি বলেন, গরু জবাইয়ের মতো অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি দেওয়া প্রয়োজন।

রায়ে আরও উল্লেখ করা হয়, গরুর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে জানা সত্ত্বেও অভিযুক্তরা গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করেছেন। এ ধরনের অপরাধে নির্ধারিত শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে গরুর অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও বিচারক মন্তব্য করেন।

এ ছাড়া হিন্দু ঐতিহ্যে গরুর পবিত্র অবস্থান এবং গরু রক্ষার দায়িত্ব তুলে ধরতে মনুস্মৃতিরও উল্লেখ করা হয়েছে।

গুজরাটে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর আইন

ভারতের গুজরাট রাজ্যে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর আইন কার্যকর রয়েছে। ২০১৭ সালে রাজ্যটির গরু সংরক্ষণ আইন সংশোধন করে এ-সংক্রান্ত অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান যুক্ত করা হয়।

সূত্র: মাকতুব মিডিয়া, দ্য টাইমস অব ইন্ডিয়া ও দ্য অবজার্ভার পোস্ট।

Related Posts

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৭১০ কোটি ডলার, চাপে ট্রাম্প

October 30, 2026
আন্তর্জাতিক

নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ল কট্টরপন্থি ইহুদি দল

October 30, 2026
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জাল ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা

October 30, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকার দুই সিটি মেয়র প্রার্থীদের নাম ঘোষণা এনসিপির—তারা কারা

October 30, 2026

গরু জবাইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে বেদ ও মনুস্মৃতির উদ্ধৃতি

October 30, 2026

আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যের ‘পুরস্কার’: ১২ বছর পর আওয়ামী আমলে ভুয়া সনদ পান মানিক পশারী

October 30, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version