Saturday, November 7, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

মুক্তিযোদ্ধা কোটার আশীর্বাদে সাংবাদিক পেটানো জাবি ছাত্রলীগ নেতা হতে যাচ্ছেন বিচারক?

November 6, 2026
A A
মুক্তিযোদ্ধা কোটার আশীর্বাদে সাংবাদিক পেটানো জাবি ছাত্রলীগ নেতা হতে যাচ্ছেন বিচারক?

ছাত্রলীগের চিহ্নিত এক সন্ত্রাসীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রাজনৈতিক পরিচয়ের আড়ালে এবং মুক্তিযোদ্ধা কোটার সুযোগ নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) মতো একটি পবিত্র ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ‘সহকারী জজ’ বা সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযুক্ত এই ব্যক্তির নাম মাসুম বিল্লাহ, যিনি জাবির আইন বিভাগের ৪৭ ব্যাচের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী।

গত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে ক্যাম্পাসে ত্রাস সৃষ্টিকারী জাবি ছাত্রলীগের সোহেল-লিটন কমিটির সহ-সম্পাদক ছিলেন মাসুম বিল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক এই শিক্ষার্থী ছিলেন তৎকালীন হল সেক্রেটারি হাবিবুর রহমান লিটনের অত্যন্ত ঘনিষ্ঠ অনুসারী এবং জাবি ক্যাম্পাসে ত্রাস সৃষ্টিকারী ‘তাকিদ’ গ্রুপের অন্যতম শীর্ষ ক্যাডার।

ফ্যাসিবাদী শাসনামলে মাসুম বিল্লাহ সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়কের ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। হলের ত্রাস সৃষ্টিকারী গেস্টরুমে নির্যাতন, গণরুমে সাধারণ শিক্ষার্থী নিপীড়ন এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক পেটানোর মতো গুরুতর অপরাধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তিনি একসময় আনুষ্ঠানিকভাবে বহিষ্কৃতও হয়েছিলেন।

বিজেএস পরীক্ষার ফলাফল প্রকাশের পর নিজের অতীত অপরাধ ও ছাত্রলীগী পরিচয় ঢাকতে তড়িঘড়ি করে নিজের মূল ফেসবুক আইডি ডিচিট বা deactivate করে দেন এই সন্ত্রাসী। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে গেলে তাঁর আসল পরিচয় ও অপকর্মের বিষয়টি জানাজানি হয়ে পড়ে।

ইতোমধ্যে নিয়োগের চূড়ান্ত ধাপ হিসেবে তাঁর সরকারি স্বাস্থ্য পরীক্ষাও (মেডিকেল চেকআপ) সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে সব আইনি প্রক্রিয়া পেরিয়ে এখন কেবল চাকরিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের অপেক্ষা চলছে।

জুডিশিয়াল সার্ভিসের মতো একটি বিচার বিভাগীয় পদে ছাত্রলীগের এমন চিহ্নিত সন্ত্রাসীর প্রবেশ ঠেকাতে বর্তমান বিএনপি সরকার শেষ পর্যন্ত কী কঠোর প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Related Posts

আন্তর্জাতিক

ইসরায়েলের ‘ভেতরের শত্রু’ ‘কিং মেকার’ হতে চলেছে আরবরা!

November 6, 2026
আন্তর্জাতিক

৯০টি অগ্রসর ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহ: রাশিয়া-ইরানের গোপন চুক্তি ফাঁস

November 6, 2026
জামায়াত

জামায়াতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য: জুবায়ের

November 6, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরায়েলের ‘ভেতরের শত্রু’ ‘কিং মেকার’ হতে চলেছে আরবরা!

November 6, 2026

প্রস্তুত হও হাবিবিরা, যুক্তরাষ্ট্রে আসছে আল-সাইয়েদের ‘শর্মা আইন’: আবদুল আল-সাইয়েদ

November 6, 2026

গাড়ি থামিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

November 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version