শুক্রবার, জুন ১৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে তার বাসায় সাক্ষাৎ করেছেন

আগস্ট ২৪, ২০২৫
A A
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে তার বাসায় সাক্ষাৎ করেছেন
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলায় জ্বলছে রাশিয়া

ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু

ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। সাম্প্রতিক বাইপাস সার্জারির পর চিকিৎসকের পরামর্শে তিনি বসুন্ধরায় বাসায় বিশ্রামে আছেন। এ সময় ঢাকায় পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জামায়াত আমিরের সঙ্গে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডা. তাহের জানান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামায়াত আমিরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন এবং প্রায় আধাঘণ্টা সৌজন্য আলাপ হয়। তিনি বলেন, বৈঠকে ফিলিস্তিনে হামাসের ওপর চলমান নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সোমবার জেদ্দায় মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে শক্ত ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীও এ বিষয়ে সম্মিলিত অবস্থানের ওপর গুরুত্ব দেন।

জামায়াত আমির বৈঠকে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি প্রস্তাব করেন, একটি জয়েন্ট বডি গঠন করে সম্ভাবনা ও বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করে এগিয়ে যাওয়া যেতে পারে।

নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে ডা. তাহের বলেন, বিদেশিদের সঙ্গে নির্বাচনী ইস্যুতে কোনো আলোচনা হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, মুসলিম বিশ্বের সঙ্গে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এর আগে শনিবার পাকিস্তান হাইকমিশনে ইসহাক দারের সঙ্গে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। সেখানে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ অংশ নেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

সম্পর্কিত খবর

ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলায় জ্বলছে রাশিয়া
আন্তর্জাতিক

ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলায় জ্বলছে রাশিয়া

জুন ১৯, ২০২৬
ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু
বিএনপি

ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু

জুন ১৯, ২০২৬
নিজেদের ‘সুপার পাওয়ার’ ঘোষণা করল ইরান
আন্তর্জাতিক

নিজেদের ‘সুপার পাওয়ার’ ঘোষণা করল ইরান

জুন ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামে মামলা করালেন বেনজীর

দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামে মামলা করালেন বেনজীর

জুন ১৯, ২০২৬
যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান

যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান

জুন ১৯, ২০২৬
ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলায় জ্বলছে রাশিয়া

ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলায় জ্বলছে রাশিয়া

জুন ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০