শুক্রবার, জুন ১৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জামায়াতের দাবি: গুমে জড়িতদের বিচার ও শাস্তি

আগস্ট ২৯, ২০২৫
A A
জামায়াতের দাবি: গুমে জড়িতদের বিচার ও শাস্তি
Share on FacebookShare on Twitter

গুম হওয়া ব্যক্তিদের দ্রুত সন্ধান করে তাদের পরিবারে ফিরিয়ে দেওয়া এবং এ ধরনের জঘন্য অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক গুম দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। এ দিনে আমরা গুমের শিকার ব্যক্তিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রিয়জন হারানোর বেদনা কতটা অসহনীয় তা ভুক্তভোগী ছাড়া অন্য কারও পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। অনেক পরিবার বছরের পর বছর প্রিয়জনের খোঁজ না পেয়ে মানসিক ট্রমায় ভুগছেন, কেউ কেউ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। দীর্ঘদিন গুম থাকার পরও তাদের পরিণতি আজও অজানা।

আরওপড়ুন

আশুলিয়ায় ‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার

ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু

গোলাম পরওয়ার আরও বলেন, আজকের আধুনিক পৃথিবীতেও বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরশাসকদের নিপীড়নে বহু মানুষ গুমের শিকার হচ্ছেন, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্যানুযায়ী, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাত শতাধিক মানুষ গুম হয়েছেন। বিরোধী কণ্ঠরোধের ঘৃণ্য প্রয়াসে প্রতিপক্ষকে গুম করে ভয়াবহ জুলুম-নির্যাতনের যে নজির তৈরি করা হয়েছে, তা কল্পনাতীত এবং মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেন, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম দীর্ঘ ৮ বছর পর ফিরে এলেও জামায়াত নেতা হাফেজ জাকির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নেতা আল মোকাদ্দাস ও মোহাম্মদ ওলিউল্লাহ, বিএনপি নেতা ইলিয়াস আলী এবং সাবেক কমিশনার চৌধুরী আলমসহ বহু মানুষ এখনো গুম অবস্থায় রয়েছেন।

সম্পর্কিত খবর

আশুলিয়ায় ‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার
বাংলাদেশ

আশুলিয়ায় ‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার

জুন ১৯, ২০২৬
ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু
বিএনপি

ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু

জুন ১৯, ২০২৬
মাদক কারবারিদের সঙ্গে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত: সংসদে সেলিম ভূঁইয়া
বাংলাদেশ

মাদক কারবারিদের সঙ্গে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত: সংসদে সেলিম ভূঁইয়া

জুন ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামে মামলা করালেন বেনজীর

দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামে মামলা করালেন বেনজীর

জুন ১৯, ২০২৬
যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান

যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান

জুন ১৯, ২০২৬
ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলায় জ্বলছে রাশিয়া

ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলায় জ্বলছে রাশিয়া

জুন ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০