Saturday, October 31, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

আজ আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দাবিতে শাহবাগে গণজমায়েত

May 10, 2025
A A
আজ আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দাবিতে শাহবাগে গণজমায়েত

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে আগামীকাল শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেল ৩টা থেকে এ গণজমায়েত শুরু হবে। শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগে সাংবাদিক সম্মেলন থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন।

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের তিন দফা দাবি ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধসহ এসব দাবিতে এখন পর্যন্ত ২৫ ঘণ্টা হতে চললো। এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

তিনি বলেন, আমাদের শাহবাগের অবস্থান কোনো দলের না এটা জুলাই জনতার। আওয়ামী লীগের সময়ে যারা জুলুমের শিকার, পিলখানার হত্যাযজ্ঞ, শাপলা হত্যাযজ্ঞ, খুনসহ সব নির্যাতনের শিকার হওয়াদের নিয়ে সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে গণজমায়েত হবে।

শনিবার বিকেল ৩টায় শাহবাগে এই গণজমায়েত হবে। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় যেসব পয়েন্টে গণজমায়েত ছিল আগামীকালও সেসব পয়েন্টে গণজমায়েত হবে। আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে যারা এ দেশ বর্গা নিয়ে শাসন করেছে তাদের বিরুদ্ধে।

এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে শাপলা, পিলখানাসহ প্রতিটি হত্যাযজ্ঞের বিচার করতে হবে। দেশের মানুষের ওপরে গণহত্যার দায় চাপিয়ে দিয়েছিল তাদের দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। অবশ্যই ট্রাইব্যুনালে দলগতভাবে আওয়ামী লীগের বিচারের ধারা আনতে হবে। আমরা জুলাই ঘোষণা চাই।

তিনি বলেন, আর গড়িমসি না করে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। দাবি আদায় না হলে দিনের পর দিন থাকতে হতে পারে প্রতিটি পয়েন্টে। তবুও আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া ঘরে ফিরবো না। শাহবাগে আমাদের অবস্থান কোনো দলের না, এটা জুলাই জনতার।

তিন দফা দাবি
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।

২.আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

৩.জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

Related Posts

বাংলাদেশ

লালমাইয়ে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

October 31, 2026
বাংলাদেশ

তাহসিফকে ঘিরে বিতর্ক: এক হয়েছেন হাসিনাপুত্র জয় ও কিছু নব্য বিএনপি

October 31, 2026
বাংলাদেশ

সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়ি-দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

October 31, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লালমাইয়ে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

October 31, 2026

তাহসিফকে ঘিরে বিতর্ক: এক হয়েছেন হাসিনাপুত্র জয় ও কিছু নব্য বিএনপি

October 31, 2026

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

October 31, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version