মঙ্গলবার, মে ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম খেলা

নাটকীয় শেষ ওভারে বাংলাদেশের জয়

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
সেপ্টেম্বর ২১, ২০২৫
A A
নাটকীয় শেষ ওভারে বাংলাদেশের জয়
Share on FacebookShare on Twitter

৬ বলে দরকার ছিল মাত্র ৫ রান। দাসুন শানাকার করা প্রথম বলেই শর্ট ফাইন লেগ দিয়ে চার হাঁকান জাকের আলী। সমীকরণ তখন দাঁড়ায় ৫ বলে ১ রান! কিন্তু নাটক তখনও বাকি। শানাকার পরের তিন বলে কোনো রান তুলতে পারেনি বাংলাদেশ, হারায় জাকের ও শেখ মেহেদীর উইকেট। তবে শেষ পর্যন্ত নাসুম আহমেদ চাপ সামলে নেন। পঞ্চম বলেই প্রথম মুখোমুখি হয়ে সিঙ্গেল নিয়ে ১ বল বাকি থাকতে নিশ্চিত করেন ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়। শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে যাত্রা শুরু করে বাংলাদেশ।

এই ম্যাচে টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় টাইগাররা। এর চেয়ে বড় রান তাড়া করে জয় এসেছিল মাত্র দু’বার— সর্বশেষ ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে একই শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রানের লক্ষ্য পূরণ করে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দাসুন শানাকার ঝড়ো অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের হয়ে সাইফ হাসান (৬১) ও তাওহীদ হৃদয়ের (৫৮) দায়িত্বশীল ইনিংসে ভর করে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জয় নিশ্চিত করে।

রান তাড়ার শুরুটা ভালো হয়নি। ওপেনার তানজিদ মাত্র ১ রানে ফিরলেও সাইফ ও লিটন দাস মিলে ৫৯ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। লিটন করেন ২৩ রান এবং সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নাম লেখান। এরপর সাইফ ও হৃদয় যোগ করেন ৫৪ রান। সাইফ ৪৫ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলে ফেরেন। হৃদয় এরপর শামীম হোসেনকে সঙ্গে নিয়ে ২৭ বলে ৪৫ রানের ঝড়ো জুটি গড়ে ম্যাচকে বাংলাদেশের অনুকূলে নিয়ে যান। ৩৭ বলে ৫৮ রান করে হৃদয় ফিরলেও শেষ ওভারে নাটকীয়তার পর জয় আসে টাইগারদের ঝুলিতে।

শ্রীলঙ্কার ইনিংসে শানাকা ছিলেন মূল ভরসা। ৩৮ রানে জীবন পাওয়া এই ব্যাটার শেষ পর্যন্ত ৩৭ বলে ৩ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৬৪ রান করেন। শেষ বলে তাসকিনকে ছক্কা মেরে ইনিংস শেষ করেন তিনি। কুশল মেন্ডিস করেন ৩৪ রান।

আরওপড়ুন

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

এনসিপিতে যোগ দিচ্ছেন দেশের প্রথম সেঞ্চুরিয়ান অপি

এই ম্যাচে মোস্তাফিজুর রহমান গড়েন রেকর্ড। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় সাকিব আল হাসানের পাশে বসেন তিনি। দুজনের উইকেটই ১৪৯। তবে মোস্তাফিজ সাকিবের চেয়ে ১২ ম্যাচ ও ১০ ইনিংস কম খেলে এই মাইলফলকে পৌঁছেছেন।

২৪ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, মেন্ডিস ৩৪; মোস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, হৃদয় ৫৮; শানাকা ২/২১, হাসারাঙ্গা ২/২২)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে
খেলা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

মে ৪, ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন দেশের প্রথম সেঞ্চুরিয়ান অপি
এনসিপি

এনসিপিতে যোগ দিচ্ছেন দেশের প্রথম সেঞ্চুরিয়ান অপি

মে ২, ২০২৬
হৃদয়ের ফিফটিতে দুর্দান্ত জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
খেলা

হৃদয়ের ফিফটিতে দুর্দান্ত জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিজয় থালাপতি, ভাঙলেন ৪৯ বছরের রেকর্ড

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘নিজেরা খাইয়া আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়’: কুমিল্লায় এমপির বিস্ফোরক মন্তব্য

‘নিজেরা খাইয়া আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়’: কুমিল্লায় এমপির বিস্ফোরক মন্তব্য

মে ৫, ২০২৬
রাজনীতিতে ইতিহাস গড়লেন ফাতিমা থাহিলিয়া

রাজনীতিতে ইতিহাস গড়লেন ফাতিমা থাহিলিয়া

মে ৫, ২০২৬
হরমুজে শেষ হচ্ছে মার্কিন দাপট: ইরানের স্পিকারের হুঁশিয়ারি

হরমুজে শেষ হচ্ছে মার্কিন দাপট: ইরানের স্পিকারের হুঁশিয়ারি

মে ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০