Tuesday, October 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home ইসলাম

বিশ্বনবীর আদর্শই মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ

September 27, 2025
A A
বিশ্বনবীর আদর্শই মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) ও তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, অশান্ত ও সংকটাপন্ন আজকের বিশ্বে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ। তারা বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা এবং ইতিহাস সাক্ষ্য দেয়—অমুসলিম চিন্তাবিদরাও স্বীকার করেছেন, বিশ্বনবীর আদর্শ মানবজাতিকে মুক্তির পথে পরিচালিত করতে সক্ষম।

বক্তারা আরও উল্লেখ করেন, উপমহাদেশের পূর্বাঞ্চলে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে বিশ্বনবীর আদর্শে বিশ্বাসী মানুষের বিপুল সংখ্যাগরিষ্ঠতা বিশেষ ভূমিকা রেখেছিল। কিন্তু দুঃখজনকভাবে আজ মুসলিম বিশ্ব সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে নানা সংকটে জর্জরিত।

তমুদ্দুন মজলিসের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, পাকিস্তান বিভক্তির পর সাংস্কৃতিক বিকাশের কেন্দ্র না থাকায় সংগঠনটি আত্মপ্রকাশ করে। ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতীয় জাগরণ সৃষ্টি করেছিল তমুদ্দুন মজলিস, যা পরবর্তীতে স্বাধীনতার পথ প্রশস্ত করে। তাই সংগঠনটিকে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বললেও অত্যুক্তি হবে না।

বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংকট মোকাবেলায় তমুদ্দুন মজলিসের আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সভায় সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দ ভাষাসৈনিক অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর, পরমাণু বিজ্ঞানী অধ্যাপক এম. শমসের আলী, সাবেক সচিব আ.জ.ম শামসুল আলম ও সাবেক সম্পাদক শাহাবুদ্দীন খানের জীবন ও কর্মের ওপর আলোচনা হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, সিনিয়র সাংবাদিক মোবায়েদুর রহমান ও সাধারণ সম্পাদক মেজর (অব.) জামিল আহমেদ প্রমুখ।

Related Posts

ইসলাম

সম্পদের সঠিক ব্যবহার: ইসলাম কি বলে

October 14, 2026
ইসলাম

ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন: আত্মার আয়নায় আলোর দ্যুতি

October 10, 2026
ইসলাম

মাওলানা উবায়দুল হক: ইলম ও খেদমতের অনন্য প্রতিচ্ছবি, প্রয়াণের ১৯ বছর

October 7, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুচি, ফেরিওয়ালা, মানসিক ভারসাম্যহীন সেজে সীমান্তে অপরাধের তথ্য আনতেন আলিফ

October 20, 2026

ইশরাক-সহযোগী ছাত্রদল নেতার হাতে অবৈধ মারণাস্ত্র নিয়ে তোলপাড়, দেশত্যাগের চেষ্টার গুঞ্জন

October 20, 2026

গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

October 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version