শনিবার, জুলাই ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জাতি নতুন মোড়কে পুরাতন মতবাদ আর গ্রহণ করবে না: ড.মাসুদ

অক্টোবর ৬, ২০২৫
A A
জাতি নতুন মোড়কে পুরাতন মতবাদ আর গ্রহণ করবে না: ড.মাসুদ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “নতুন মোড়কে পুরোনো মতবাদ জনগণ আর গ্রহণ করবে না। যারা দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে, কানাডায় বেগমপাড়া গড়েছে, লন্ডনে অর্থ পাচার করেছে—তারা যতই নীতির কথা বলুক, জনগণ তাদের ধোঁকায় আর পড়বে না।”

সোমবার রাজধানীর জিগাতলায় ঢাকা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ব্যক্তি ও দল হিসেবে দুর্নীতিমুক্ত। শহীদ আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ মন্ত্রী থাকাকালে দু’টাকার দুর্নীতিরও প্রমাণ কেউ দিতে পারেনি।”

দুর্নীতিবাজ ও লুটেরাদের ভোটের মাধ্যমে বয়কটের আহ্বান জানিয়ে ড. মাসুদ বলেন, “জনগণ এখন জানে কারা চাঁদাবাজি, দখল, লুটপাট ও সন্ত্রাস করছে এবং কারা জনগণের পাশে রয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই যারা নদীর বালু, পানি, পাথর লুট করেছে, তাদের হাতে দেশ নিরাপদ নয়।”

আরওপড়ুন

জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

ভাঙ্গায় হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি বিলুপ্ত

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি যারা, এবার তাদের কাছ থেকেই জবাব চাইতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, “স্বাধীনতার যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, তা এখন ধূলিসাৎ হয়ে গেছে। মানুষের মৌলিক পাঁচ অধিকারের একটিও রাষ্ট্র আজ নিশ্চিত করতে পারেনি। এমন সরকার কখনো জনগণের সরকার হতে পারে না।”

সভা শেষে ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় মার্কেট, দোকান ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

সম্পর্কিত খবর

জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
প্রধান সংবাদ

জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬
ভাঙ্গায় হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি বিলুপ্ত
বাংলাদেশ

ভাঙ্গায় হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি বিলুপ্ত

জুলাই ৪, ২০২৬
দালালির অভিযোগে কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন
এনসিপি

দালালির অভিযোগে কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

জুলাই ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

❝শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন স্বপ্নবাজ মানুষ❞

❝শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন স্বপ্নবাজ মানুষ❞

জুলাই ৪, ২০২৬
মাদকবিরোধী দিবসে জামায়াত নেতার সিগারেটের প্যাকেট বিতরণ! ভিডিও ভাইরাল।

মাদকবিরোধী দিবসে জামায়াত নেতার সিগারেটের প্যাকেট বিতরণ! ভিডিও ভাইরাল।

জুলাই ৪, ২০২৬
কোটা আন্দোলনকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রূপ দিয়েছিল শিবির

কোটা আন্দোলনকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রূপ দিয়েছিল শিবির

জুলাই ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০