বুধবার, জুন ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ফিচার

রাতে ওয়াই-ফাই বন্ধ রাখার উপকারিতা কী

নভেম্বর ২৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ইন্টারনেটনির্ভর জীবনে রাতেও অনেকের বাসায় ওয়াই-ফাই সচল থাকে। তবে সাম্প্রতিক সময়ে ঘুমানোর সময় রাউটার বন্ধ রাখলে তা স্বাস্থ্যের জন্য উপকারী কি না—এ নিয়ে বিতর্ক বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করছেন, রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে ঘুম ভালো হয়, মানসিক চাপ কমে এবং মাথাব্যথাও কমে যায়। এসব দাবি কতটা সত্য—এ বিষয়ে চিকিৎসকদের মতামত প্রকাশ করেছে ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস।

হায়দরাবাদের গ্লেনিগলস হাসপাতালের চিকিৎসক ডা. হিরণ রেড্ডির মতে, ওয়াই-ফাই রাউটার থেকে নির্গত রেডিয়েশনের মাত্রা খুবই কম এবং তা সাধারণত শরীরের বড় কোনো ক্ষতি করে না। মাত্র কয়েকদিন রাতে রাউটার বন্ধ রাখলে শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনাও নেই। তবে কেউ যদি মনে করেন তিনি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গে বেশি সংবেদনশীল, তার ক্ষেত্রে মাথাব্যথা বা ঘুমের সমস্যায় সামান্য উপশম মিলতে পারে—যদিও এ ধরনের সংবেদনশীলতার বৈজ্ঞানিক প্রমাণ এখনো স্পষ্ট নয়।

অ্যাপোলো হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. সুধীর কুমার বলেন, ওয়াই-ফাই সরাসরি মেলাটোনিন হরমোনকে প্রভাবিত করে—এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং ফোন বা ল্যাপটপের স্ক্রিনের নীল আলোই ঘুমের ওপর বেশি বিরূপ প্রভাব ফেলে এবং স্বাভাবিক মেলাটোনিন উৎপাদন কমিয়ে দেয়।

আরওপড়ুন

ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

চিড়িয়াখানা থেকে সরানো হলো ‘ডোনাল্ড ট্রাম্প’কে

চিকিৎসকদের মতে, অনেকেই রাউটার বন্ধ রাখলে স্বাভাবিকভাবেই স্ক্রিন ব্যবহার কমান। এতে মন স্থির থাকে, মানসিক চাপ কমে এবং ঘুম ভালো হয়। ভালো ঘুম মানে উন্নত রোগপ্রতিরোধ ক্ষমতা, ভালো মানসিক স্বাস্থ্য ও মস্তিষ্কের উন্নত কর্মক্ষমতা।

সুতরাং, রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে শরীরে বড় পরিবর্তন আসে—এমন বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও স্ক্রিন থেকে দূরে থাকা ও মনকে শান্ত রাখা ঘুমের মান উন্নত করতে পারে। তাই ঘুমের অভ্যাস ভালো রাখতে রাতে রাউটার বন্ধ রাখা একটি কার্যকর উপায় হিসেবে বিবেচনা করা যেতে পারে।

সম্পর্কিত খবর

ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
প্রধান সংবাদ

ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জুন ২৪, ২০২৬
চিড়িয়াখানা থেকে সরানো হলো ‘ডোনাল্ড ট্রাম্প’কে
ফিচার

চিড়িয়াখানা থেকে সরানো হলো ‘ডোনাল্ড ট্রাম্প’কে

জুন ২৩, ২০২৬
দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামে মামলা করালেন বেনজীর
প্রধান সংবাদ

দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামে মামলা করালেন বেনজীর

জুন ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

জুন ২৪, ২০২৬
ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জুন ২৪, ২০২৬
মিটফোর্ড হাসপাতালে হামলা, প্রতিরোধের মুখে টয়লেটে আশ্রয় নিলেন জবি ছাত্রদল আহ্বায়ক

মিটফোর্ড হাসপাতালে হামলা, প্রতিরোধের মুখে টয়লেটে আশ্রয় নিলেন জবি ছাত্রদল আহ্বায়ক

জুন ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০