বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

ডিসেম্বর ১৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে ঘিরে আগ্রহটা একরকম প্রত্যাশিতই ছিল। কিন্তু এবার সেটা মাত্রা ছাড়িয়েছে। আবু ধাবির নিলামে রীতিমত কাড়াকাড়ি পড়ে গেছে তাকে দলে নেওয়ার জন্য। আইপিএলের ইতিহাসে বাংলাদেশি হিসেবে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রূপিতে (প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মোস্তাফিজের আগে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা (৬ লাখ ডলার বা ৫ কোটি ৪৫ লাখ রূপি)। আসরে সর্বোচ্চ রেকর্ড ২৫ কোটি রূপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়েছে কলকাতা।

আবু ধাবিতে নিলামে রীতিমত কাড়াকাড়ি পড়ে যায় মোস্তাফিজকে নিয়ে। আর সেটা হয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মাঝে। ৩০ বছর বয়সী বাঁহাতি পেসারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে প্রথমে চেন্নাই সুপার কিংস তার জন্য দর হাঁকানো শুরু করে। পরে দুবাই ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সও প্রতিযোগিতায় যোগ দিলে দর বাড়তে থাকে। শেষ পর্যন্ত শেষ হাসি হাসে কলকাতা। গত মৌসুমে জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন ফিজ।
এ নিয়ে আইপিএল ষষ্ঠ দলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি। আইপিএলে ২০১৬ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলে ২৮.৪৪ গড় ও ৮.১৩ ইকোনমি রেটে ৬৫ উইকেট নিয়েছেন ফিজ।

মোস্তাফিজের রেকর্ডের দিনে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার গ্রিন। তাকে ২৫ কোটি রূপিতে নিয়েছে কলকাতা। তবে সবটা অর্থ তিনি পাবেন না। গ্রিন সর্বোচ্চ ১৮ কোটি রুপি পাবেন। কারণ, আইপিএল কর্তৃপক্ষের নতুন নিয়মে বিদেশি খেলোয়াড়দের দাম যতই উঠুক না কেন, তাদের পারিশ্রমিকের সীমারেখা ১৮ কোটি। অর্থাৎ অতিরিক্ত দামটুকু জমা পড়বে বিসিসিআইয়ের খেলোয়াড় কল্যাণ তহবিলে।

সম্পর্কিত খবর

খেলা

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

জুলাই ২২, ২০২৬
খেলা

ফাইনালের আগে মাঠে কেন মুদ্রা পুঁতে রেখেছিলেন কুকুরেয়া?

জুলাই ২১, ২০২৬
খেলা

দাপুটে স্পেনের সামনে মার্টিনেজ লড়েছিলেন একা!

জুলাই ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আজীবন হাসিনাকেই ক্ষমতায় দেখার খায়েশ ছিল ব্যবসায়ীদের

জুলাই ২২, ২০২৬

পাহাড়ি ঢল আর টানা ভারি বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

জুলাই ২২, ২০২৬

হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version