বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

তেহরানে বোমাবর্ষণের মধ্যেই লারিজানির নেতৃত্বে বিশাল মিছিল

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ১৩, ২০২৬
A A
তেহরানে বোমাবর্ষণের মধ্যেই লারিজানির নেতৃত্বে বিশাল মিছিল
Share on FacebookShare on Twitter

তেহরানে ‘জেরুজালেম দিবস’ উপলক্ষে আয়োজিত বিশাল গণসমাবেশ চলাকালীন বেপরোয়া বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনী। শুক্রবার (১৩ মার্চ) সমাবেশের আশপাশের এলাকায় এই হামলা চললেও ইরানি জনতা পিছু না হটে তাদের বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে।

এদিনের সমাবেশে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানিকে বিশাল জনতার মাঝে প্রকাশ্যে মিছিলে অংশ নিতে দেখা যায়। তার সঙ্গে বিপ্লবী গার্ডের (আইআরজিসি) ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইসরায়েলি বিমান যখন মাথার ওপর দিয়ে বোমাবর্ষণ করছিল, ঠিক তখন লারিজানি ও অন্য সামরিক কর্মকর্তাদের নির্ভীকভাবে জনগণের সঙ্গে হাঁটতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে উঠলেও সমাবেশে উপস্থিত হাজার হাজার মানুষ আতঙ্কিত না হয়ে উল্টো সমস্বরে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে রাজপথ কাঁপিয়ে তোলেন। দখলদার বাহিনীর এই হামলাকে ইরানি জনতাকে ভয় দেখানোর একটি ব্যর্থ চেষ্টা হিসেবে অভিহিত করেছেন বিক্ষোভকারীরা।

আরওপড়ুন

মমতা ব্যানার্জী পদত্যাগ না করলে কী ঘটবে পশ্চিমবঙ্গে!

বিশ্বকে তাক লাগিয়ে ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের

জেরুজালেম দিবস উপলক্ষে আয়োজিত এই মিছিলে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে কঠোর স্লোগান দেওয়া হয়। হামলার তোয়াক্কা না করেই সাধারণ মানুষ ও সামরিক কর্মকর্তারা কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ পথ অতিক্রম করেন। তেহরানের আকাশজুড়ে যুদ্ধবিমানের গর্জন শোনা গেলেও সমাবেশের শৃঙ্খলা ছিল অটুট।

বিশ্লেষকরা মনে করছেন, আল-আকসা ও ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত এই সমাবেশে সরাসরি হামলা চালিয়ে ইসরায়েল মূলত ইরানের মনোবল ভাঙতে চেয়েছিল। তবে লারিজানি ও আইআরজিসি কর্মকর্তাদের প্রকাশ্য উপস্থিতি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত স্লোগান তেহরানের কঠোর প্রতিরোধের বার্তাই বিশ্বজুড়ে পৌঁছে দিয়েছে।

সম্পর্কিত খবর

মমতা ব্যানার্জী পদত্যাগ না করলে কী ঘটবে পশ্চিমবঙ্গে!
আন্তর্জাতিক

মমতা ব্যানার্জী পদত্যাগ না করলে কী ঘটবে পশ্চিমবঙ্গে!

মে ৬, ২০২৬
বিশ্বকে তাক লাগিয়ে ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের
আন্তর্জাতিক

বিশ্বকে তাক লাগিয়ে ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের

মে ৬, ২০২৬
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে টিটিপি সদস্য; উগ্রবাদী তৎপরতায় নতুন মোড়
আন্তর্জাতিক

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে টিটিপি সদস্য; উগ্রবাদী তৎপরতায় নতুন মোড়

মে ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি

মে ৭, ২০২৬
প্রথম আলোকে ‘প্রথম কালো’ বলে ট্রল করার নেপথ্যে কী?

প্রথম আলোকে ‘প্রথম কালো’ বলে ট্রল করার নেপথ্যে কী?

মে ৭, ২০২৬
ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

মে ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০