রবিবার, জুন ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ইরান-হিজবুল্লাহর হামলার আতঙ্কে মানসিক রোগী বাড়ছে ইসরায়েলে

মার্চ ১৪, ২০২৬
A A
ইরান-হিজবুল্লাহর হামলার আতঙ্কে মানসিক রোগী বাড়ছে ইসরায়েলে
Share on FacebookShare on Twitter

ইসরায়েলে বসবাসকারী জায়নিস্টদের মধ্যে মানসিক চাপ ও মানসিক রোগের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে দাবি করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। সংস্থাটির হিব্রু বিভাগের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও হিজবুল্লাহর সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে ক্রমাগত আশ্রয়কেন্দ্রে ছোটাছুটিই নাগরিকদের মানসিক ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রতিবেদন অনুযায়ী, দখলকৃত ভূখণ্ডে এখন প্রায় প্রতিদিনই সতর্কতামূলক সাইরেন বাজছে। ইরান বা উত্তর দিক থেকে হিজবুল্লাহর হামলার আশঙ্কা দেখা দিলেই বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হয়। বিপদ কেটে গেলে ঘরে ফিরলেও মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও সাইরেন বেজে উঠছে। এই ধারাবাহিক অনিশ্চয়তা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করছে।

তাসনিমের তথ্যমতে, অনেক ক্ষেত্রে মাত্র তিন থেকে চার ঘণ্টার ব্যবধানে একাধিকবার সাইরেন বাজার ঘটনা ঘটছে। প্রতিবারই সম্ভাব্য প্রাণহানির শঙ্কায় মানুষ আতঙ্কিত হয়ে আশ্রয়কেন্দ্রে ছুটছে। দিনের পর দিন এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার ফলে ইসরায়েলি সমাজের একটি বড় অংশ তীব্র উদ্বেগ, ভয় ও মানসিক অস্থিরতায় ভুগছে।

আরওপড়ুন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ইসরায়েলের সতর্কতা ব্যবস্থার প্রযুক্তিগত ত্রুটি। প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনেক সময় হামলা না হলেও সাইরেন বাজছে, আবার কখনও ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও সাইরেন বাজছে না। এই ধরনের অসঙ্গতি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিচ্ছে।

ইরানের বিরুদ্ধে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। কখন সাইরেন বাজবে এবং কখন প্রাণ বাঁচাতে দৌড়াতে হবে—এই অজানা আশঙ্কাই ইসরায়েলি নাগরিকদের মধ্যে নতুন ধরনের মানসিক সংকট ও দীর্ঘমেয়াদী মানসিক রোগের জন্ম দিচ্ছে বলে তাসনিম নিউজ এজেন্সি উল্লেখ করেছে।

সম্পর্কিত খবর

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০
আওয়ামী লীগ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০

জুন ২১, ২০২৬
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
আওয়ামী লীগ

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

জুন ২১, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছাল ইরানের প্রতিনিধিদল
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছাল ইরানের প্রতিনিধিদল

জুন ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০

জুন ২১, ২০২৬
‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপি নেতাকে এমপি হানজালা

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপি নেতাকে এমপি হানজালা

জুন ২১, ২০২৬
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

জুন ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০