Sunday, October 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের উপর শ্রমিকদল নেতার হামলা, আটক ৪

May 23, 2026
A A
মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের উপর শ্রমিকদল নেতার হামলা, আটক ৪

বরিশালের উজিরপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে বরিশাল জেলা ডিবি পুলিশের সদস্যরা হামলার শিকার হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে উজিরপুর উপজেলার পৌরসভার খেয়াঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ডিবি পুলিশের এক কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এই হামলার ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা ডিবির সাত সদস্যের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উজিরপুর পৌর শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ মোল্লার নেতৃত্বে তার সহযোগীরা পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির একপর্যায়ে অভিযুক্তরা পুলিশের কাছ থেকে জব্দকৃত মাদকদ্রব্য ছিনিয়ে নিয়ে পাশের একটি পুকুরে ফেলে দেয়।

পরবর্তীতে ডিবি কনস্টেবল মৃনাল চন্দ্র পুকুর থেকে ফেলে দেওয়া মাদক উদ্ধারের চেষ্টা করলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত কনস্টেবলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ডিবি পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পরপরই চারজনকে আটক করা হয়েছে এবং এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

বাংলাদেশ

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

October 24, 2026
বাংলাদেশ

জোর করে নালার সংস্কারকাজ করিয়ে প্রতি বাড়ি থেকে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা

October 23, 2026
আওয়ামী লীগ

হাসিনার পর এবার তারেক রহমান সরকারের নিশানায় রাষ্ট্রদূত দাউদ আলী

October 23, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কৃষকদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ, পরে গুলি ছোড়ার অভিযোগ

October 25, 2026

‘চূড়ান্ত যুদ্ধে’ বিশ্বে একক পরাশক্তি হবে ইরান: আইআরজিসি মুখপাত্র

October 25, 2026

পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার অরিন ও শান্ত

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version