রবিবার, জুন ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের জয় হয়েছে, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি

জুন ২১, ২০২৬
A A
যুদ্ধে ইরানের জয় হয়েছে, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
Share on FacebookShare on Twitter

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্বে ও যুদ্ধে শেষ পর্যন্ত ইরানেরই জয় হয়েছে বলে মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি নাগরিক। হিব্রু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক জনমত জরিপে এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। রোববার (২১ জুন) সংবাদমাধ্যম ‘টাইমের অব ইসরায়েল’ এক প্রতিবেদনে এই জরিপের ফলাফল প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

জরিপের তথ্য অনুযায়ী, ইসরায়েলিদের একটি বিশাল অংশই দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চরম শঙ্কিত। এতে অংশ নেওয়া ৮২.৯ শতাংশ নাগরিক স্পষ্ট জানিয়েছেন যে, এই যুদ্ধ ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে আগের চেয়ে অনেক বেশি দুর্বল করে দিয়েছে। এছাড়া সামগ্রিকভাবে যুদ্ধের এই ফলাফলকে নেতিবাচক হিসেবে দেখছেন ৮৬ শতাংশ ইসরায়েলি।

এদিকে যুদ্ধ পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর করা বিভিন্ন দাবিকে প্রত্যাখ্যান করেছেন দেশটির অধিকাংশ মানুষ। জরিপে অংশ নেওয়া ৭২.৫ শতাংশ ইসরায়েলি বলেছেন, নেতানিয়াহু যুদ্ধে যেসব অর্জনের কথা প্রচার করছেন, তা তারা মোটেও বিশ্বাস করেন না। নেতানিয়াহুর দাবি—তিনি ইসরায়েলের অস্তিত্বের সংকট ও হুমকি বিনাশ করেছেন; তবে দেশটির সাধারণ মানুষের কাছে তার এই বক্তব্য সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে মনে হয়েছে। এমনকি ৫৬.৪ শতাংশ নাগরিক সরাসরি বলেছেন যে, নেতানিয়াহু এই যুদ্ধের নেতৃত্ব দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

আরওপড়ুন

আগামী দুই মাসের মধ্যে দৈনিক ৩০ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য ইরাকের

ডিসি সারওয়ারকে প্রত্যাহার করে উপসচিব হিসেবে পদায়ন করল সরকার

অপরদিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন চুক্তির পর লেবাননে বাধ্য হয়ে হামলা বন্ধ করতে হয়েছে ইসরায়েলকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের কারণে ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে পিছু হঠতে বাধ্য হয়। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ও চাপকে সহজভাবে নিতে পারছে না ইসরায়েলের একটি বড় অংশ।

মার্কিন প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করে জরিপে অংশ নেওয়া ৪৮.২ শতাংশ ইসরায়েলি অভিমত দিয়েছেন যে, ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত হলেও তা পরোয়া না করে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আবারও পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করা উচিত।

উল্লেখ্য, গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে আগাম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে এই বিশেষ জরিপটি পরিচালনা করে হিব্রু বিশ্ববিদ্যালয়। জরিপটিতে ১৭ বছর এবং তার বেশি বয়সী মোট ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি নাগরিক অংশ নেন, যা দেশটির বর্তমান যুদ্ধকালীন জনমতের একটি স্পষ্ট ও বাস্তব চিত্র তুলে ধরেছে।

সম্পর্কিত খবর

আগামী দুই মাসের মধ্যে দৈনিক ৩০ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য ইরাকের
আন্তর্জাতিক

আগামী দুই মাসের মধ্যে দৈনিক ৩০ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য ইরাকের

জুন ২১, ২০২৬
ডিসি সারওয়ারকে প্রত্যাহার করে উপসচিব হিসেবে পদায়ন করল সরকার
প্রধান সংবাদ

ডিসি সারওয়ারকে প্রত্যাহার করে উপসচিব হিসেবে পদায়ন করল সরকার

জুন ২১, ২০২৬
মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির ও নিজের মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার
প্রধান সংবাদ

মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির ও নিজের মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার

জুন ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আগামী দুই মাসের মধ্যে দৈনিক ৩০ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য ইরাকের

আগামী দুই মাসের মধ্যে দৈনিক ৩০ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য ইরাকের

জুন ২১, ২০২৬
ডিসি সারওয়ারকে প্রত্যাহার করে উপসচিব হিসেবে পদায়ন করল সরকার

ডিসি সারওয়ারকে প্রত্যাহার করে উপসচিব হিসেবে পদায়ন করল সরকার

জুন ২১, ২০২৬
মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির ও নিজের মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার

মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির ও নিজের মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার

জুন ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০