মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়

বিদায়ী সংবর্ধনায় বিচারপতি আশফাকুল ইসলাম

জুলাই ১৪, ২০২৬
A A
একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়
Share on FacebookShare on Twitter

বিদায়ী সংবর্ধনায় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম বলেছেন, একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়; তাঁর আনুগত্য কেবল সংবিধান, আইন এবং নিজের বিবেকের প্রতি।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে (প্রধান বিচারপতির এজলাস) আয়োজিত বিদায়ী সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি উপস্থিত ছিলেন।

বিচারপতি আশফাকুল ইসলাম বলেন, বিচার বিভাগের প্রকৃত শক্তি বলপ্রয়োগে নয়; বরং বিচারবোধ, স্বাধীনতা ও জনগণের আস্থায় নিহিত। তিনি বলেন, সংবিধান শুধু রাষ্ট্র পরিচালনার দলিল নয়, এটি স্বাধীনতার চেতনা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মর্যাদা রক্ষার অঙ্গীকার। বিচার বিভাগের দায়িত্ব সেই অঙ্গীকার সমুন্নত রাখা।

তিনি আরও বলেন, বিচার প্রতিষ্ঠা করাই যথেষ্ট নয়; মানুষের কাছেও তা দৃশ্যমান হতে হবে এবং তাদের বিশ্বাস করতে হবে যে ন্যায়বিচার হয়েছে। জনগণের আস্থা রক্ষা করাই বিচার বিভাগের সবচেয়ে বড় দায়িত্ব।

বিচার বিভাগের সামনে নতুন চ্যালেঞ্জ
বিদায়ী এই বিচারপতি বলেন, আগামী দিনে বিচার বিভাগের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। মামলার জট কমানো, বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করা এবং জনগণের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণে বিচার বিভাগকে আরও দক্ষ, আধুনিক ও সেবামুখী হতে হবে।

‘বিচার বিভাগ আমাদের সবার’
ভাষণে বিচারপতি আশফাকুল ইসলাম বলেন, বিচার বিভাগ শুধু বিচারক বা আইনজীবীদের নয়; এটি বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার প্রতিষ্ঠান। সবাই যদি বিচার বিভাগকে নিজের প্রতিষ্ঠান হিসেবে মনে করেন, তাহলে এর মর্যাদা, স্বাধীনতা ও জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিচার বিভাগের উন্নয়ন ও কল্যাণে বার ও বেঞ্চ একসঙ্গে কাজ করবে।

আরওপড়ুন

চট্টগ্রাম বাদে সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের

দুই দশকের বেশি বিচারিক জীবনের সমাপ্তি
১৯৫৯ সালের ১৫ জুলাই জন্মগ্রহণকারী বিচারপতি মো. আশফাকুল ইসলাম ৬৭ বছর পূর্ণ হওয়ায় মঙ্গলবার ছিল তাঁর শেষ কর্মদিবস। এর মধ্য দিয়ে দুই দশকের বেশি সময়ের বিচারিক জীবনের সমাপ্তি ঘটছে।

তিনি ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালের ২৭ আগস্ট স্থায়ী বিচারপতি হন এবং ২০২২ সালের ৮ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

বিদায়ী সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনও বিচারপতি আশফাকুল ইসলামের কর্মময় জীবন ও অবদান তুলে ধরে বক্তব্য দেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বাদে সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
বাংলাদেশ

চট্টগ্রাম বাদে সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

জুলাই ১৪, ২০২৬
৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের
বাংলাদেশ

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের

জুলাই ১৪, ২০২৬
চিফ প্রসিকিউটরের পরিবারকে প্রচ্ছন্ন হুমকি! অভিযুক্তদের খোলামেলা অবস্থানে জনমনে ক্ষোভ
আওয়ামী লীগ

চিফ প্রসিকিউটরের পরিবারকে প্রচ্ছন্ন হুমকি! অভিযুক্তদের খোলামেলা অবস্থানে জনমনে ক্ষোভ

জুলাই ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • ফিলিস্তিন না হলে বিকল্প ইহুদি রাষ্ট্র হতো আর্জেন্টিনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো, প্রশ্ন রুহুল কবির রিজভীর

পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো, প্রশ্ন রুহুল কবির রিজভীর

জুলাই ১৪, ২০২৬
একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়

একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়

জুলাই ১৪, ২০২৬
মহানবী (সা.) যেভাবে অজু করতেন

মহানবী (সা.) যেভাবে অজু করতেন

জুলাই ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০