বুধবার, আগস্ট ১২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

নাম-পরিচয় বদলে ভারতে আধার কার্ড নিয়েছেন হাদি হত্যার মূল পরিকল্পনাকারী বাপ্পী!

আগস্ট ১২, ২০২৬
A A
নাম-পরিচয় বদলে ভারতে আধার কার্ড নিয়েছেন হাদি হত্যার মূল পরিকল্পনাকারী বাপ্পী!
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান ‘নির্দেশদাতা ও পরিকল্পনাকারী’ হিসেবে অভিযুক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পল্লবী থানা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর বিরুদ্ধে পরিচয় জালিয়াতির এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এবং বিচার এড়াতে তিনি নিজের নাম, বাবার নাম, এমনকি জন্মতারিখ পর্যন্ত সম্পূর্ণ বদলে ফেলেছেন।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের পর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী গোপনে সীমান্ত পাড়ি দিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে দেশটির নাগরিকত্ব পাওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন তিনি। বাংলাদেশি পাসপোর্টে তাঁর নাম ‘তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী’ এবং বাবার নাম ‘নজরুল ইসলাম চৌধুরী’ উল্লেখ থাকলেও, ভারতে গিয়ে তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে ‘মহিউদ্দিন চৌধুরী’ নামে নতুন পরিচয় ধারণ করেছেন এবং বাবার নাম দিয়েছেন ‘নজরুল উদ্দিন চৌধুরী’। এই ভুয়া তথ্যের ভিত্তিতে তিনি ইতিমধ্যে ভারতের জাতীয় পরিচয়পত্র বা ‘আধার কার্ড’ও সংগ্রহ করেছেন।

এই ঘটনার প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক ও নিরাপত্তা মহলে নতুন করে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (R&AW)-এর প্রধানের বাংলাদেশ সফর এবং দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের একাধিক বৈঠক অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও, হাদি হত্যাকাণ্ডের মূল খুনি ও পরিকল্পনাকারীরা এখনও ভারতেই বহাল তবিয়তে রয়ে গেছেন। অভিযোগ উঠেছে, এই অপরাধীদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো ভারত সরকারের কিছু মহল তাদের পরোক্ষভাবে আশ্রয় ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম জনপ্রিয় ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার পর থেকেই পলাতক রয়েছেন যুবলীগ নেতা বাপ্পী। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ভারতের কাছে হাদি হত্যাকাণ্ডে জড়িত সমস্ত আসামির প্রত্যর্পণ ও হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক নথিপত্র পাঠানো হয়েছে। তবে খুনি বাপ্পীর এই আন্তর্জাতিক পরিচয় জালিয়াতি এবং ভারতের মাটিতে অবস্থান করার বিষয়টি প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ ছাত্র-জনতা অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

গাজায় গণহত্যায় অংশ নেওয়া ইসরাইলি সেনার আত্মহত্যা

আগস্ট ১২, ২০২৬
প্রধান সংবাদ

এস আলম ও চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ করে বরখাস্ত ইসলামী ব্যাংকের কর্মকর্তা

আগস্ট ১২, ২০২৬
আন্তর্জাতিক

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গিয়ে মোদির সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক

আগস্ট ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খাওয়ার ছবি কেন দিছো, কাদেরের প্রশ্নে যা বলেছিলেন হারুন

আগস্ট ১২, ২০২৬

ঈদে মিলাদুন্নবী কবে জানা যাবে বৃহস্পতিবার

আগস্ট ১২, ২০২৬

ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রীর ভিডিও ফাঁস, পর্নোগ্রাফি মামলায় আটক ছাত্রদল নেতা ও এক সাংবাদিক

আগস্ট ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version