Tuesday, November 3, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

নির্যাতনের মুখেও মাথা নত করেননি অকুতোভয় সাংবাদিক মাহমুদুর রহমান

August 22, 2025
A A
নির্যাতনের মুখেও মাথা নত করেননি অকুতোভয় সাংবাদিক মাহমুদুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অকুতোভয় সাংবাদিক মাহমুদুর রহমানের মতো সাহসী সাংবাদিক আজকের সমাজে খুবই বিরল। তিনি কখনো অসত্য ও অন্যায়ের সঙ্গে আপস করেননি, বরং মৃত্যু-ভয়কে উপেক্ষা করে নির্ভীকভাবে এগিয়ে গেছেন। নির্যাতিত ও অপমানিত হলেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সাংবাদিকতার পেশায় তাঁর মতো দৃঢ়তা, নৈতিকতা, অনমনীয়তা, নিষ্ঠা ও আন্তরিকতা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (ক্র্যাব) নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলমসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।

অধ্যাপক গোলাম পরোয়ার আরও বলেন, কোনো দেশের সভ্যতার মান নির্ভর করে সেই দেশের সাংবাদিকতার অবস্থার ওপর। সমাজের সুস্থতা বা অসুস্থতার প্রতিফলন দেখা যায় অপরাধ প্রবণতায়, আর সেখানেই ক্রাইম রিপোর্টিং বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের সমাজে সবচেয়ে বড় অভাব হলো সাহসী সাংবাদিকতা। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারাটাই সাংবাদিকতার মূল শক্তি। এ ক্ষেত্রেই মাহমুদুর রহমান সাহসী সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে উল্লেখ করে বলেন, বিবেকের দায়বদ্ধতা নিয়েই সংবাদ প্রকাশ করতে হবে। কোনো অপরাধ বা অনিয়ম ইচ্ছাকৃতভাবে আড়াল করা কিংবা অতিরঞ্জিত করে উপস্থাপন করা নতুন বাংলাদেশে বিবেকের সাংবাদিকতার সঙ্গে সাংঘর্ষিক হবে।

অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ ক্র্যাবকে শুভেচ্ছা জানান এবং সাংবাদিকদের ন্যায়ভিত্তিক ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। এর আগে ক্র্যাব চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে সেগুনবাগিচার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Related Posts

জামায়াত

জামায়াতের এমপির উদ্বোধনের পর একই রাস্তা পুনরায় উদ্বোধন করলেন বিএনপির পরাজিত এমপি প্রার্থী!

November 3, 2026
আওয়ামী লীগ

প্রকৌশলীর কারসাজিতে যুবলীগ নেতার প্রতিষ্ঠানকে দেড়শ কোটি টাকার কাজ

November 2, 2026
বাংলাদেশ

অভ্যন্তরীন নিরাপত্তায় অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে তুরস্ক কর্তৃক আনসার বাহিনীর বিশেষ প্রশিক্ষণ

November 2, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াতের এমপির উদ্বোধনের পর একই রাস্তা পুনরায় উদ্বোধন করলেন বিএনপির পরাজিত এমপি প্রার্থী!

November 3, 2026

বিএনপি সরকারের ৮ মাসে কয়েক দফায় ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭১৯ টাকা!

November 3, 2026

নিজ দলের কোন্দলেও চাঙা মার্কিন মুসলিম ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থকেরা

November 2, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version