Tuesday, October 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home ইসলাম

সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য আটটি সুন্নাহ

October 11, 2025
A A
সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য আটটি সুন্নাহ

সুখী দাম্পত্য জীবন আল্লাহর একটি অনন্য নিয়ামত। এটি শুধুমাত্র ভালোবাসা, সম্মান ও দায়িত্বের মেলবন্ধনেই গড়ে ওঠে। স্বামী–স্ত্রীর সম্পর্ক যাতে গভীর ও মজবুত হয়, সেজন্য ইসলাম কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখী ও স্থায়ী হয়।

১. আত্মিক সংযোগ বৃদ্ধি করা

বিয়ে শুধু সামাজিক চুক্তি নয়; এটি প্রেম, ভালোবাসা ও মানসিক প্রশান্তির এক গভীর বন্ধন। আল্লাহ বলেন, “আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল মানুষের জন্য রয়েছে নিদর্শন।” (সুরা রুম : ২১)

২. গোপনীয়তা রক্ষা করা

স্বামী–স্ত্রীর সম্পর্ক ব্যক্তিগত এবং তা গোপন রাখা আবশ্যক। নবীজী (সা.) বলেছেন, “কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে, যে স্ত্রীর সঙ্গে মিলনের পর তা লোকদের মাঝে প্রকাশ করে।” (মুসলিম : ১৪৩৭)

৩. ক্ষমাশীল ও ধৈর্যশীল হওয়া

দাম্পত্য জীবনে ভুল হতে পারে। এই সময় ধৈর্য ও ক্ষমাশীলতা প্রদর্শন সম্পর্ককে শক্তিশালী করে। নবীজী (সা.) বলেন, “যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টি লাভে বিনীত হলে তিনি তার সম্মান প্রতিষ্ঠিত করেন।” (মুসলিম : ২৫৮৮)

৪. একে অপরের সহযোগী হওয়া

পরিবারের কাজে একে অপরকে সাহায্য করা সম্পর্কের বন্ধন দৃঢ় করে। নবীজী (সা.) ঘরের কাজেও নিজেকে নিয়োজিত রাখতেন। (বুখারি : ৬৭৬)

৫. আনন্দ ভাগাভাগি করা

একসাথে সময় কাটানো, ভ্রমণ বা খেলার মাধ্যমে আনন্দ ভাগ করা দাম্পত্য জীবনের সৌন্দর্য বৃদ্ধি করে। (আবু দাউদ : ২৫৭৮)

৬. প্রশংসা করতে শেখা

স্ত্রী বা স্বামীকে প্রশংসা করলে সম্পর্কের মান বৃদ্ধি পায়। নবীজী (সা.) স্ত্রী আয়েশাকে অন্যান্য নারীর তুলনায় শ্রেষ্ঠ হিসেবে প্রশংসা করতেন। (বুখারি : ৩৭৬৯)

৭. স্ত্রীর প্রতি কষ্ট না দেওয়া

স্ত্রীকে আঘাত না করা এবং তাকে সম্মানিত রাখা সুখী দাম্পত্যের মূল চাবিকাঠি। নবীজী (সা.) বলেছেন, “তোমাদের কেউ যেন স্বীয় স্ত্রীকে গোলামের মতো প্রহার না করে। অথচ দিনশেষে তার সঙ্গেই সে শয্যা গ্রহণ করবে।” (বুখারি : ৫২০৪)

৮. উত্তম আচরণে মনোযোগী হওয়া

পরস্পরের প্রতি সদাচরণ সম্পর্ককে মজবুত করে। নবীজী (সা.) বলেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর সঙ্গে সদাচরণ করে। আর আমি আমার স্ত্রীর সঙ্গে তোমাদের সবার চেয়ে উত্তম আচরণ করি।” (তিরমিজি : ৩৮৯৫)

উপসংহার:
এই আটটি সুন্নাহ মেনে চললে দাম্পত্য জীবন হয় বিশ্বাস, ভালোবাসা, দয়া ও সহযোগিতার সমন্বয়ময়। এর মাধ্যমে গড়ে ওঠে সুখী ও কল্যাণময় পরিবার।

Related Posts

ইসলাম

সম্পদের সঠিক ব্যবহার: ইসলাম কি বলে

October 14, 2026
ইসলাম

ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন: আত্মার আয়নায় আলোর দ্যুতি

October 10, 2026
ইসলাম

মাওলানা উবায়দুল হক: ইলম ও খেদমতের অনন্য প্রতিচ্ছবি, প্রয়াণের ১৯ বছর

October 7, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুচি, ফেরিওয়ালা, মানসিক ভারসাম্যহীন সেজে সীমান্তে অপরাধের তথ্য আনতেন আলিফ

October 20, 2026

ইশরাক-সহযোগী ছাত্রদল নেতার হাতে অবৈধ মারণাস্ত্র নিয়ে তোলপাড়, দেশত্যাগের চেষ্টার গুঞ্জন

October 20, 2026

গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

October 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version